বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার।
তাঁদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে আজ বুধবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সহকারী কমিশনাররা (ভূমি) এসি ল্যান্ড হিসেবেই বেশি পরিচিত।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এসি ল্যান্ডের দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তাদের প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে। সে জন্য ধাপে ধাপে তাঁদের এসি ল্যান্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে।
আরও খবর পড়ুন:
- সরকারি গুদামে খাদ্যের রেকর্ড মজুতে স্বস্তি
- ৬০ প্রকল্পের শত ঠিকাদার, টাকা তুলে নিয়ে উধাও
- খালেদা জিয়া নির্বাচন করবেন: আবদুল আউয়াল মিন্টু
- গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত
- বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫% পাল্টা শুল্ক কমছে, সবুজ সংকেত যুক্তরাষ্ট্রের
- সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি: রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার










