
মাদকের সঙ্গে জড়িত কাউকে আটক করা হলে তদবির নিয়ে থানায় না যাওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, ‘মাদকের ব্যাপারে কাউকে থানায় নিয়ে গেলে সে যত বড় ব্যক্তির সন্তানই হোক না কেন, কেউ যেন থানায় সুপারিশ না করেন। কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না।’
আজ শুক্রবার বরিশালের সরকারি পাতারহাট আর সি কলেজ মাঠে মেহেন্দীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ‘নির্বাচনের আগে যত উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়েছি সব বাস্তবায়ন করব। আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন বলেই আজ আমি প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। যেসব প্রতিশ্রুতি দিয়েছি জনগণকে সেগুলো এই পাঁচ বছর মেয়াদেই বাস্তবায়ন করব।’
মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যত দিন পর্যন্ত মাদক নির্মূল না হবে তত দিন পর্যন্ত অভিযান চলবে।
নেতা-কর্মীদের সতর্ক করে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ‘মাদকের ব্যাপারে কাউকে থানায় নিয়ে গেলে সে যত বড় ব্যক্তির সন্তানই হোক না কেন, কেউ যেন থানায় সুপারিশ না করেন। কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না, সাবধান!’
প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, মেহেন্দীগঞ্জ উপজেলার লাইফলাইন হচ্ছে স্টিমারঘাট থেকে পাতারহাটের খাল। কিন্তু সেই খাল দখল করে অনেকেই ব্যবসাপ্রতিষ্ঠানসহ স্থাপনা নির্মাণ করছেন। যাঁরা অবৈধভাবে খাল দখল করেছেন তাঁদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের ওই জায়গা ছেড়ে দিতে হবে, আপনি যত ক্ষমতাশালী হোন না কেন, দখলকৃত জায়গা ছেড়ে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেন।’
ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন।

নিরাপদ বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষাতেই মুক্তিযোদ্ধারা এ দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বাসী-অবিশ্বাসী প্রতি মানুষের জন্যই একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা নিয়েই মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন।
৬ মিনিট আগে
এই পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের (জামায়াত) সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান....
১৯ মিনিট আগে
যার মধ্যে হত্যা মামলা ৪৮টি এবং অন্যান্য মামলা ১১০ টি। বাকি ১ হাজার ৬৯৭টি মামলার তদন্ত চলমান আছে। এই বিপুলসংখ্যক মামলার তদন্ত জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ বিভাগ কাজ করে যাচ্ছে। প্রতিটি মামলার সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্
৩১ মিনিট আগে
শামসুল আলম (৬৩) নামে আরও এক হজযাত্রী মারা গেছেন। গত ২৮ এপ্রিল সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টায় তিনি মারা যান। এ নিয়ে গতকাল বুধবার পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন...
১ ঘণ্টা আগে