নতুন মামলায় গ্রেপ্তার আবেদন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আরেকটি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এ কারণে পাঁচ মামলায় হাইকোর্ট জামিন দেওয়ার পরও তিনি মুক্তি পাচ্ছেন না। নতুন এ গ্রেপ্তার আবেদনের ওপর শুনানির জন্য ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত। মামলাটি চব্বিশের জুলাই আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া।
ঢাকার আদালত সূত্রে জানা গেছে, ১০ মার্চ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে খায়রুল হককে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানোর এ আবেদন করা হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানির জন্য ৩০ মার্চের দিন ধার্য করেছেন।
এসব তথ্য নিশ্চিত করে আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মহিন উদ্দিন জানান, জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র মো. আরিফ নিহতের মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
ওই মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই সকাল ৯টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের ছোড়া গুলি চোখে গুলি লাগে লর্ড হার্ডিঞ্জং ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র মো. আরিফের। চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট নিহত আরিফের বাবা মো. ইউসুফ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
৮ মার্চ জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা ছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতির চার মামলায় সাবেক এ প্রধান বিচারপতিকে জামিন দেন হাইকোর্ট। ওই দিন তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আটক করে পুলিশ। পরে তাঁকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীকালে সাবেক এ প্রধান বিচারপতির বিরুদ্ধে আরও চারটি মামলা হয়। এর মধ্যে গত বছরের ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত একটি রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।
তারও আগে ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া। একই অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানায় ২৫ আগস্ট আরেকটি মামলা করেন নুরুল ইসলাম মোল্লা নামে এক ব্যক্তি। এ ছাড়া গত বছরের ৪ আগস্ট প্লট জালিয়াতিতে দুর্নীতির অভিযোগে দুদকও সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে একটি মামলা করে।
এসব মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। পরে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন প্রশ্নে রুল জারি করেন। সবশেষ ৮ মার্চ পাঁচটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
৩ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী কমিটিকে জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে পুলিশের নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ করা হয়নি। নিরপেক্ষভাবেই তারা নিয়োগ দিয়েছে। বৈঠকে বিরোধী দলের দুজন সদস্য উপস্থিত থাকলেও পুলিশের নিয়োগ নিয়ে তাঁরা কথা বলেননি বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে দ্বিতীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংসদ সদস্য কামাল হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির মনোনয়ন জমা দেওয়া শেষে অলি আহমেদের দ্বিতীয় মনোনয়নপত্র জমা দেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মৎস্য উৎপাদনে বাংলাদেশের ক্রমবর্ধমান সাফল্য, মৎস্যসম্পদ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন, জেলেদের জীবনমান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যেই এবারের আয়োজন।
৩ ঘণ্টা আগে