
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে (পণ্য রাখার স্থান) অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এসব সরঞ্জাম আজ রোববার খালাসের কথা ছিল।
জানা গেছে, গতকাল দুপুরে কার্গো ভিলেজের যে অংশে আগুন লাগে, সেখানে আমদানি করা পণ্য রাখা ছিল; যার মধ্যে ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা পণ্য।
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে আজ মমতা ট্রেডিং কোম্পানির কর্মকর্তা বিপ্লব হোসাইন সংবাদমাধ্যমকে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ৭টি শিপমেন্টে প্রায় ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম ছয় দিন আগে বিমানবন্দরে পৌঁছায়। এসব পণ্য খালাসের আগে পরমাণু শক্তি কমিশন থেকে এনওসি (অনাপত্তি সনদ) নিতে হয়। সেই অনুমোদন নিতে দেরি হওয়ায় গত বৃহস্পতিবার পর্যন্ত পণ্য খালাস করা যায়নি। আজ খালাসের কথা ছিল; কিন্তু তার আগেই আগুনে সব পুড়ে গেছে।
এ বিষয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কর্তৃপক্ষ আজকের পত্রিকাকে জানায়, আমদানি করা পণ্য পুড়ে যাওয়ার বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি।
প্রকল্প কর্তৃপক্ষ বলছে, প্রকল্পের কিছু সরঞ্জাম সাব-কন্ট্রাক্টরদের মাধ্যমে আমদানি করা হয়ে থাকে। সংবেদনশীল বা উচ্চমানের যন্ত্রপাতি সাধারণত বিশেষ উড়োজাহাজের মাধ্যমে পরিবহন করা হয়, যা বিশেষ ব্যবস্থায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। ফলে এসব পুড়ে যাওয়া পণ্য প্রকল্পের মূল কাঠামোর অংশ কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।
এদিকে কার্গো ভিলেজে আজও উদ্ধারকাজ চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল বেলা আড়াইটার দিকে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিটসহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা কাজ করেন। প্রায় ৭ ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আর্টডক ডে উপলক্ষে মোমেনশাহী সেনানিবাসে অবস্থিত আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার (১৯ এপ্রিল) এ পরিদর্শনে যান তিনি।
৭ মিনিট আগে
জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ লক্ষ্যে আজ রোববার বিকেল বা সন্ধ্যায় রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
১৪ মিনিট আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশের বিভিন্ন স্থানে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেলের মজুত ও কালোবাজারি করছেন। ফলে পাম্প গুলিতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে। আজ রোববার জাতীয় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
৩১ মিনিট আগে
অ্যামোনিয়া গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানায় মজুত অ্যামোনিয়া শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে