
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘গণতান্ত্রিক সমাজে বিভিন্ন মত ও আদর্শ থাকবেই আর এই বৈচিত্র্যের মাঝে ঐক্য আনাই আমাদের নীতি। সংবিধানে স্পষ্ট বলা আছে, আইনের দৃষ্টিতে রাষ্ট্রের সকল নাগরিক সমান। জাতিগতভাবে আমরা বাঙালি হলেও ভৌগোলিক সীমারেখায় আমরা সবাই বাংলাদেশি। আমাদের লক্ষ্য বিভাজন বা সংঘাত নয়, বরং শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা।’
আজ শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে ‘মহানগর পরিবার দিবস উদ্বোধন, গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের মেধা বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার প্রথম দিন থেকেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু করেছে। আমাদের সরকার জনগণের সরকার! তাই কে ভোট দিয়েছে, আর কে দেয়নি—সেটি বিবেচনা না করে আমরা সবার জন্যই কাজ করব।’
সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও বৈষম্য প্রসঙ্গে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘আপনাদের যেখানে ব্যথা, আমারও সেখানেই ব্যথা। এগুলো নিয়ে চিন্তার কারণ নেই, সরকারের ঘোষিত নীতি অনুসারে সব সমস্যা সমাধান করা হবে। গত নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় নীতিগতভাবে ধানের শীষে ভোট দিয়ে যে সমর্থন দেখিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।’
ঢাকেশ্বরী মন্দিরকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে সংরক্ষণের ঘোষণা দিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এই মন্দিরকে সংরক্ষণ ও উন্নয়নের আওতায় নেওয়া হবে, যাতে এর ঐতিহাসিক মর্যাদা অক্ষুণ্ন থাকে।
মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর, সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ শ্রী দেবাশীষ পাল।

রাজধানীর গাবতলীতে গত ১৩ জুলাই দুটি ব্যক্তিগত গাড়ি থেকে কোডিনযুক্ত ৫৫০ বোতল এস্কাফ (নতুন মাদক) ও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক করা হয় এক চালককে। তদন্তে পুলিশ জানতে পারে, ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে...
৪ ঘণ্টা আগে
আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিন দিন (২০, ২৩ ও ২৪ অক্টোবর) বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীর চাহিদা অনুযায়ী বিভিন্ন রুটের ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। গুরুত্বপূর্ণ আটটি স্টেশনে রিলিফ ইঞ্জিন প্রস্তুত রাখা হবে।
৪ ঘণ্টা আগে
লোকসানকৃত চিনিকলগুলোতে চিনি উৎপাদনের পাশাপাশি বায়ো প্রোডাক্ট তৈরি করে কীভাবে প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করা যায়, সে বিষয়ে প্রতিবেদন চেয়েছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদ ও নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যও আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশ
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতিসহায়তা, অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৯ ঘণ্টা আগে