
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
সেই সঙ্গে আসামিদের অর্থদণ্ডাদেশ স্থগিত করেছেন আদালত। এখন পেপারবুক প্রস্তুত হলে ডেথ রেফারেন্স ও জেল আপিল একসঙ্গে শুনানি হবে।
আলোচিত এই মামলায় সোহেল রানা ও তাঁর স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়ে ৭ জুন রায় দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি আসামি সোহেল রানাকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষের মাধ্যমে ১১ জুন পৃথক জেল আপিল করেন তাঁরা। পরে ওই জেল আপিল দুটি হাইকোর্টের এই বেঞ্চে পাঠানো হয়।
আজ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শরীফ ইউ আহমেদ, মোহাম্মদ ওসমান চৌধুরী ও মোহাম্মদ মেহেদি হাসান।
পল্লবী থানাধীন মিরপুর ১১ নম্বর সেকশনে সোহেল রানাদের ভাড়া বাসায় গত ১৯ মে শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ওই বাসা থেকে পুলিশ শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করে। একই দিন স্বপ্নাকে বাসা থেকে এবং সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আটক করা হয়। ওই ঘটনায় শিশুটির বাবা ২০ মে পল্লবী থানায় মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ২৪ মে সোহেল রানা ও স্বপ্নার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১ জুন এ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। ২ জুন এক দিনে ১৬ জনের সাক্ষ্য নিয়ে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করা হয়। ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং ৪ জুন যুক্তিতর্ক শুনানি হয়। ৭ জুন রায়ে দুই আসামিকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে ডেথ রেফারেন্স হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়। দ্রুত বিচারে এই মামলা দেশে নজির সৃষ্টি করেছে।

বাংলাদেশ-কানাডা সম্পর্কের বিষয়ে কানাডার হাইকমিশনার বলেন, পাঁচ দশকের বেশি সময় ধরে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমদিকের স্বীকৃতিদাতা দেশগুলোর একটি কানাডা। দেশটি বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি আন্তর্জাতিক সহায়তা দিয়েছে।
১৩ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় গত ৩০ জুন হাসানুল হক ইনুকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।
৩৭ মিনিট আগে
ফারাক্কা নির্মাণের প্রায় ৫০ বছর হয়ে গেছে। তাই এটি ভারতের জন্য কতটা কার্যকর এবং বাংলাদেশের ওপর এর কী প্রভাব পড়ছে, তা নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। ফারাক্কা ধ্বংস নয়, ‘ডিকমিশন’ বা কার্যক্রম বন্ধ করার বিষয়টি পর্যালোচনা করা যেতে পারে।
১ ঘণ্টা আগে
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
১২ ঘণ্টা আগে