
গোপালগঞ্জে আদালত চলাকালে এজলাসের ভেতরে কাচের পেপারওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহতের ঘটনায় বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার সভাপতির কক্ষের সামনে আইনজীবীরা এই মানববন্ধন করেন।
সিনিয়র আইনজীবী মাগফুর শেখের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—আনিসুর রহমান রায়হান বিশ্বাস, ব্যারিস্টার আশরাফুল ইসলাম, ইব্রাহিম খলিলসহ প্রায় অর্ধশত আইনজীবী।
মানববন্ধনে বক্তারা বিচারক মো. সুজন মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
এর আগে বুধবার এজলাস চলাকালে পেছনের দিকে কয়েকজন আইনজীবীর কথাবার্তা নিয়ে বিচারক সুজন মিয়া অসন্তোষ প্রকাশ করেন। প্রথমে তিনি টেবিলে আঘাত করে তাঁদের চুপ থাকতে ইঙ্গিত দেন। এরপরও পরিস্থিতি শান্ত না হওয়ায় তিনি টেবিলে থাকা একটি কাচের পেপারওয়েট ছুড়ে মারেন। সেটি শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় লাগলে মাথা কেটে যায়। পরে আইনজীবীরা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে গোপালগঞ্জের বিচারক সুজন মিয়াকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে দেড় শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমি তো একা খাব না। আমি তো ১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই। আমি সবাইকে নিয়ে খেতে চাই। তারপরও ধন্যবাদ এই প্রস্তাবটি দেওয়ার জন্য।’
১২ মিনিট আগে
বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নজরদারির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া...
৩৫ মিনিট আগে
জ্বালানি ও গ্যাস-সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য ২০২৭ সালে কিছুটা স্বস্তি, ২০২৮ সালে আরও বেশি স্বস্তি ও ২০৩০ সালের মধ্যে দেশে জ্বালানিসংকটমুক্ত পরিস্থিতি তৈরি করা।
৩৮ মিনিট আগে
আন্তমন্ত্রণালয় সহযোগিতার মাধ্যমে সার্ভিস ডেলিভারি, ম্যাট্রিক্স, পলিসি ব্রিফ এবং ট্রাকার তৈরি করে সরকারের পরিকল্পনা, বাজেট প্রণয়ন, সেবা পরিবীক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা)...
১ ঘণ্টা আগে