Ajker Patrika

সংসদের তৃতীয় অধিবেশন শুরু, নেপালে প্রাণহানির ঘটনায় শোক প্রস্তাব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৬: ৫২
সংসদের তৃতীয় অধিবেশন শুরু, নেপালে প্রাণহানির ঘটনায় শোক প্রস্তাব
নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের স্মরণে সংসদে শোক প্রস্তাব। ছবি: ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। পরে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৪ জন এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক জানিয়েছে।

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের ঘটনায় সংসদে শোক প্রস্তাব তোলা হয়। পরে সর্বসম্মতক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে এক মিনিট নীরবতা পালনসহ সংসদে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

সভাপতিমণ্ডলী মনোনয়ন

চলতি অধিবেশনের জন্য সংসদে ৫ জন সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়। তাঁরা হচ্ছেন ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রাম-১৩ আসনের সারওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের ব্যারিস্টার নওসাদ জামিল, সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনি ও রাজশাহী-১ আসনের মুজিবুর রহমান। স্পিকার ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রবর্তীর ভিত্তিতে সংসদের বৈঠক পরিচালনা করবেন।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত