
উচ্চ বেতনের চাকরির লোভে মানব পাচারকারী চক্রের মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমানো প্রায় ৩০ জন বাংলাদেশির মধ্যে ২০ জনই যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। দুজন পালিয়ে দেশে ফিরেছেন। অন্যরা এখনো রাশিয়ায় অবস্থান করছেন।
আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি, সাবেক র্যাব) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১০-এর অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।
মোহা. আসাদুজ্জামান বলেন, উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিতে বাধ্য করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। এসআরবির দাবি, গ্রেপ্তার দুজন মানব পাচারকারী চক্রের সদস্য।
এসআরবি আরও জানায়, গতকাল মঙ্গলবার ফরিদপুরের নগরকান্দা ও ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে মানব পাচার চক্রের এই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (৫৫) ও আবু তাহের লেন্টু (৫০)।
অতিরিক্ত ডিআইজি বলেন, মিজানুর রহমান, আবু তাহের লেন্টুসহ চক্রের অন্য সদস্যরা নির্মাণকাজের কথা বলে রাজন হোসেন (২১) নামের এক যুবককে ৮ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে রাশিয়ায় পাঠান। গত ৭ মে রাশিয়ায় পৌঁছানোর পর রাজনসহ প্রায় ৩০ জন বাংলাদেশিকে জোর করে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সম্মুখসারিতে পাঠানো হয়।
মোহা. আসাদুজ্জামান আরও বলেন, যুদ্ধে ড্রোন হামলায় রাজনের কোমরের হাড় ভেঙে যায়। এতে তিনি দুই পায়ের শক্তি হারিয়ে ফেলেন। চার দিন কষ্ট করার পর হাসপাতালে পৌঁছে চিকিৎসা নেন তিনি। পরে আহত অবস্থায় পালিয়ে দূতাবাসের সহায়তায় গত ২৩ আগস্ট দেশে ফেরেন রাজন। দেশে ফেরার পর ক্ষতিপূরণ দাবি করলে রাজনের পরিবারের সদস্যদের মিজানুর রহমান মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাজনের বাবার অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তার পাঠানো আবেদনের ভিত্তিতে গতকাল ভোরে ফরিদপুরের নগরকান্দা থানার আটাইল এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল। একই দিন ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে আবু তাহের লেন্টুকে গ্রেপ্তার করে এসআরবি-৬।
এসআরবির প্রাথমিক অনুসন্ধানের বরাতে অতিরিক্ত ডিআইজি বলেন, চক্রটি উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ জন বাংলাদেশিকে রাশিয়ায় পাচার করেছে। পরে তাঁদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়। তাঁদের মধ্যে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং দুজন পালিয়ে দেশে ফিরেছেন।

ভারতের সঙ্গে এখন বাংলাদেশের সম্পর্ক খুব একটা উষ্ণ নয়। কিন্তু তারপরও গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তিস্তা পরিকল্পনা নিয়ে নেদারল্যান্ডস ও চীন সহায়তা দিতে চাইছে। পদ্মা ব্যারেজ প্রকল্প দুই ফেজে হবে। প্রথম ফেজের মেয়াদ সাত বছর। এটি বাস্তবায়ন হলে রাজশাহী অঞ্চলের...
১০ মিনিট আগে
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, আদালত অবকাশকালীন ছুটির পর নিয়মিত বেঞ্চে যেতে বলে রিটটি আউট অব লিস্ট করেছেন। অবকাশ শেষে নিয়মিত বেঞ্চে শুনানি
১৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তাঁদের জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজের কল্যাণে পরিচালিত কার্যক্রমের কথা মনোযোগ দিয়ে শোনেন। তারেক রহমান তাঁদের কাজের প্রশংসার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী তিন গুণীজন হলেন বুয়েট থেকে পাস করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারা
১ ঘণ্টা আগে
আজ বুধবার বিকেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সোনার মানুষ সম্মিলন-২০২৬ উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ
১ ঘণ্টা আগে