বিশ্বজুড়ে অক্টোবর মাসব্যাপী পালিত ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার বেবিচক সদর দপ্তরে সংস্থাটির ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগ একটি সেমিনারের আয়োজন করে।
বিমান চলাচল খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং অনলাইন বিশ্বে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষিত রাখার দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। সভাপতিত্ব করেন সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহ্বুব খান। টেকনিক্যাল বিষয়ে উপস্থাপনা দেন বেবিচকের আইটি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান।
দিনব্যাপী অনুষ্ঠানে ব্যানার প্রদর্শন, লিফলেট বিতরণ, ‘নিরাপদ অনলাইন জীবন’ শীর্ষক উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সেমিনারে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। বিমান চলাচল খাতের প্রতিটি সদস্যের জন্য সাইবার নিরাপত্তা রক্ষা ও ঝুঁকি মোকাবিলায় সচেতন থাকা মৌলিক দায়িত্ব। প্রতিদিনের কাজে সামান্য অবহেলাও বড় ধরনের সাইবার ঝুঁকি তৈরি করতে পারে। সচেতনতা এবং মৌলিক সুরক্ষা বিধি মেনে চলার মাধ্যমে আমরা একটি নিরাপদ ও নির্ভরযোগ্য সাইবার পরিবেশ গড়ে তুলতে পারি।’
তিনি বলেন, ‘বিমান চলাচল একটি বৈশ্বিক খাত, যেখানে একটি প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ ঘটলে এর প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও পড়তে পারে। তাই সাইবার নিরাপত্তা শুধু আইটি বিশেষজ্ঞদের দায়িত্ব নয়, বরং প্রত্যেকের।’

জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ লক্ষ্যে আজ রোববার বিকেল বা সন্ধ্যায় রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
৩ মিনিট আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশের বিভিন্ন স্থানে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেলের মজুত ও কালোবাজারি করছেন। ফলে পাম্প গুলিতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে। আজ রোববার জাতীয় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
২০ মিনিট আগে
অ্যামোনিয়া গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানায় মজুত অ্যামোনিয়া শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার, বর্তমান মন্ত্রিসভার সদস্যসহ ভিআইপিদের নিরাপত্তায় দেহরক্ষী (বডিগার্ড) হিসেবে নিযুক্ত পুলিশ সদস্যদের নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, এই দেহরক্ষীদের বেশির ভাগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক সুপারিশে নিয়োগপ্রাপ্ত।
১৫ ঘণ্টা আগে