
দীপন গ্রুপের চেয়ারম্যান মাহমুদ হাসান মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
দীপন গ্রুপ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে এক শোকবার্তায় প্রতিষ্ঠানটি পক্ষ থেকে বলা হয়, ‘তাঁর চিরপ্রয়াণ দীপন গ্রুপসহ সমগ্র দেশের ব্যবসায়ী সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলা হয়, মহান রাব্বুল আলামিন তাঁর সব সৎকর্ম কবুল করুন, ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য দান করার জন্য দোয়া প্রার্থনা করা হয়।
মরহুমের নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তী সময়ে দীপন গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি সকাল ৮টা ২১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
২ ঘণ্টা আগে
কৈশোর ও খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের গভীর অনুরাগ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে দ্রুত রাজনীতিমুক্ত...
১৩ ঘণ্টা আগে
সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
১৪ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে
১৯ ঘণ্টা আগে