
হাইকোর্টে প্রত্যাখ্যাত হয়ে এবার জামিনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আট বছরের কারাদণ্ড পাওয়া অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধান।
৫ জুলাই চেম্বার আদালতে তাঁর জামিনের আবেদন শুনানি হবে বলে আজ সোমবার জানিয়েছেন তাঁর আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল।
আজকের পত্রিকাকে গোলাম আব্বাস চৌধুরী বলেন, ‘দুদকের এই মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের দুটি ধারায় চার বছর করে আট বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, সাজা একত্রে চলবে। সেলিম প্রধান তিন বছর ১০ মাস ধরে কারাগারে আছেন। তাই আমরা জামিন চেয়েছি।’
আরও চার মামলায় তিনি জামিনে রয়েছেন বলে জানিয়েছেন এ আইনজীবী।
২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটকের পর তাঁর রাজধানীর গুলশান-বনানীর বাসা ও অফিসে অভিযান চালায় র্যাব। ওই সময় ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। পরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ওই বছরের ২৭ অক্টোবর মামলা করে দুদক। পরবর্তী সময় অভিযোগপত্রে সেলিম প্রধানের বিরুদ্ধে ৫৭ কোটি ৭৯ লাখ ২৮৮ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ১৪৫ টাকা পাচারের অভিযোগ আনা হয়।
গত ৩০ এপ্রিল ৮ বছর কারাদণ্ড ও ১১ লাখ টাকা জরিমানা করেন আদালত। হাইকোর্টে আপিল করলে ওই জরিমানা স্থগিত করা হয় বলে জানিয়েছেন আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী।

বিরোধীদলীয় নেতা বলেছেন, অতীতেও বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার নজির রয়েছে। অন্যদিকে সালাহউদ্দিন বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় বিরোধী দল অংশ নিলে আসনের অনুপাতে কমিটির সভাপতির পদও পাবে...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ও দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আজ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে প্রেরিত এক বার্তায় এ কথা জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
বিদ্যমান গ্রেড অক্ষুণ্ন রেখে সংশোধিত স্কেল ভেটিং আদেশ জারি হওয়ায় বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে আনন্দ, স্বস্তি ও উচ্ছ্বাস। প্রধানমন্ত্রীর সম্মানে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীগণ আজ তাঁদের নির্ধারিত আন্দোলন কর্মসূচি স্থগিত রেখেছেন...
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রীকৃষ্ণের বার্তা ও শিক্ষা সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধে উদ্বুদ্ধ একটি জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলি।’ তিনি জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ...
৫ ঘণ্টা আগে