
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব রুল যথাযথ ঘোষণা করলেও রুল খারিজ করে দেন বিচারপতি ফাতেমা আনোয়ার। এখন নিয়ম অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে গেলে তিনি তৃতীয় বেঞ্চ গঠন করে দেবেন।
এর আগে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ৩০ জুলাই রুল জারি করেন হাইকোর্ট। রুলে দেশি অপারেটরদের অনুমতি না দিয়ে পিপিপি আইন ও নীতি লঙ্ঘন করে এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে সংশ্লিষ্ট আইন ও নীতি অনুসারে দরপত্র আহ্বান নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয় রুলে।
রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানি করেন।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন চলতি বছর রিটটি করেন। এই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ৩০ জুলাই হাইকোর্ট রুল দিয়েছিলেন।
রায়ের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, চুক্তির কার্যক্রম এগিয়ে নিতে বাধা নেই। তবে কায়সার কামাল বলেন, তৃতীয় বেঞ্চে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো কিছু করা ঠিক হবে না।

জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবার পরিসর বাড়াতে ১০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসক-নার্সসহ জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করার উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
১ ঘণ্টা আগে
নাভি পিল্লাইয়ের এই অর্জন তাঁর দীর্ঘ কর্মময় জীবনের স্বীকৃতির পাশাপাশি বিশ্বব্যাপী মানবাধিকারকর্মী ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিয়োজিত ব্যক্তিদের জন্য অনুপ্রেরণার উৎস। সংঘাত ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে এই স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করে...
৩ ঘণ্টা আগে
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে কত বিদ্যুৎ যুক্ত হচ্ছে, তার বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে কমিটির সদস্যদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর পরবর্তী বৈঠকে দিতে বলা হয়েছে।
৫ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
৫ ঘণ্টা আগে