
জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবার পরিসর বাড়াতে ১০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসক-নার্সসহ জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করার উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
আজ শনিবার সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়ন এবং সেবা বিষয়ে পরামর্শ ও তদারকিসংক্রান্ত কমিটির প্রথম সভায় এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এতে কমিটির সদস্য হুইপ মো. আখতারুজ্জামান মিয়া ও সংসদ সদস্য ইকরামুল বারী টিপু অংশ নেন।
সভায় মেডিকেল সেন্টারের সেবার মান বাড়াতে অর্গানোগ্রাম সংশোধন করে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। চিকিৎসা সরঞ্জাম আধুনিক ও যুগোপযোগী করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া আধুনিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপন, ইকো, ইসিজি, সিটি স্ক্যান, ওপিজি ও আরপিজি সুবিধা চালু, আইসিইউ-সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সংগ্রহ এবং প্যাথলজি মেশিনের সক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়।
এসব উদ্যোগ বাস্তবায়নে বিশেষ বরাদ্দ চেয়ে সংসদ সচিবালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার থেকে রেফার করা রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাছাকাছি নামকরা হাসপাতালগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করার প্রস্তাব দেওয়া হয়।
সভায় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাভি পিল্লাইয়ের এই অর্জন তাঁর দীর্ঘ কর্মময় জীবনের স্বীকৃতির পাশাপাশি বিশ্বব্যাপী মানবাধিকারকর্মী ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিয়োজিত ব্যক্তিদের জন্য অনুপ্রেরণার উৎস। সংঘাত ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে এই স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করে...
৪ ঘণ্টা আগে
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে কত বিদ্যুৎ যুক্ত হচ্ছে, তার বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে কমিটির সদস্যদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর পরবর্তী বৈঠকে দিতে বলা হয়েছে।
৫ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
৬ ঘণ্টা আগে
মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটির গবেষকেরা তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময়, প্রকল্পটি বাস্তবায়নে প্
৭ ঘণ্টা আগে