রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের সভা

মিয়ানমারের রাখাইনে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছে। স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
আজ রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের (এনটিএফ) এক সভায় বিষয়টি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে ১২ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। গত দেড় বছরে রাখাইনে সশস্ত্র বাহিনী ও বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে যুদ্ধের কারণে আরও প্রায় ১ লাখ ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
এনটিএফ সভায় জাতিসংঘের প্রতিনিধিরা আর্থিক সংকটের কারণে ক্যাম্প ব্যবস্থাপনায় বড় ধরনের অসুবিধার কথা জানান। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, জাতিসংঘ খাদ্য তহবিলের (ডব্লিউএফপি) তথ্য অনুযায়ী, আগামী নভেম্বরের পর ক্যাম্পে খাবারের জোগান দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা এখনো হয়নি। তিনি আরও জানান, আগামী সেপ্টেম্বরের পর ক্যাম্পবাসীদের তরলীকৃত গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহের জন্যও প্রয়োজনীয় তহবিল নেই, যা গাছপালা কাটার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
অন্য একজন কর্মকর্তা জানান, রোহিঙ্গা ব্যবস্থাপনার জন্য বিভিন্ন দেশ যে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয়, এর প্রায় অর্ধেকই তারা পূরণ করে না।
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, রোহিঙ্গা ইস্যু যাতে আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব না হারায়, সে জন্য সরকার জাতিসংঘের মাধ্যমে নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এর অংশ হিসেবে ২৫ আগস্ট কক্সবাজারে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।
এনটিএফ সভার আগে পররাষ্ট্রসচিব ঢাকায় বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানদের রোহিঙ্গা বিষয়ে ব্রিফ করেন এবং তাঁদের কাছে ক্যাম্পের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি রক্ষার আবেদন জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানসহ ক্যাম্প পরিচালনায় যুক্ত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এ সভায় যোগ দেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন ৮ থেকে ১১ জুন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এ সম্মেলনে সীমান্তসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে...
১ ঘণ্টা আগে
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। আজ রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এ ছাড়া চলমান ও অনুষ্ঠেয় মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।
২ ঘণ্টা আগে
কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলা করায় ঢাকার দুই সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরিয়ে দেওয়া দুই উপসচিবকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার...
৩ ঘণ্টা আগে