
সর্বজনীন পেনশন স্কিমকে সরকারের ঋণের আরেকটি উৎস বলে বর্ণনা করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, উন্নয়নকাজের জন্য পেনশন স্কিম থেকে সরকার ঋণ নিতে পারে।
আজ শনিবার রাজধানীর এফডিসিতে ‘সামাজিক সুরক্ষায় সর্বজনীন পেনশন স্কিম’ নিয়ে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কথা জানান।
পেনশন স্কিম থেকে ঋণ নেওয়ার যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘উন্নয়নকাজে বিদেশি ও অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে সরকারকে ঋণ নিতে হয়। পেনশন স্কিম চালুর ফলে ঋণ নেওয়ার আরও একটি উৎস যোগ হয়েছে। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিলে বিদেশ থেকে ঋণ গ্রহণের প্রবণতা কমে আসবে।’
মন্ত্রী বলেন, ‘বড় বড় প্রকল্পের কারণে বর্তমানে দেশের অর্থের প্রবাহ বেড়েছে। একই সঙ্গে দুর্নীতিও বাড়ছে। দেশে উচ্চবিত্ত পর্যায়ে দুর্নীতি বেশি হচ্ছে। কেউ কেউ ব্যাংকের বড় অঙ্কের টাকা লোপাট করে ইউরোপ, আমেরিকা, কানাডা, দুবাইসহ বিভিন্ন দেশে পাচার করছেন। ব্যাংকিং খাতেও প্রভাবশালীরা অর্থ লুটপাটের ঘটনায় জড়িত। একটি অংশ ঋণ নিয়ে ফেরত দিচ্ছেন না। এদিকে সরকারকে নজর দিতে হবে। টাকা পাচারের সঙ্গে জড়িত অনেককেই আইনের আওতায় আনা উচিত।’
মন্ত্রী বলেন, ‘যারা সর্বজনীন পেনশন স্কিমকে নির্বাচনী তহবিল জোগানোর উদ্যোগ হিসেবে দেখছেন, তাঁদের সমালোচনা যথার্থ নয়। পেনশন খাতে জমাকৃত অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকবে। এর জন্য সরকারের প্রতি আস্থা রাখতে হবে।’
এদিকে সমালোচনা আছে যে সরকারের কোষাগার খালি হওয়ার কারণেই এই সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে। পেনশন স্কিমকে মানুষের টাকা চুরির নতুন ফন্দি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সর্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে নেতিবাচক তথ্য প্রচার বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডেমোক্রেসি ফর ডিবেট (ডিএফডি) আজকের এই বিতর্ক প্রতিযোগিতাটির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ডিএফডি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রতিযোগিতায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দলকে পরাজিত করে সরকারি তিতুমীর কলেজ দল চ্যাম্পিয়ন হয়।

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার রাতে প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
১ ঘণ্টা আগে
দেশের কারাগারে থাকা বিদেশি বন্দীদের সাজা শেষ হলেও ফেরত নেয় না তাদের দেশ। এমনকি মারা গেলেও অনেকের মরদেহ নিতে আগ্রহ দেখায় না। গত দুই বছরে বিভিন্ন কারাগারে ১৭ জন বিদেশি বন্দীর মৃত্যু হলেও কেবল ভারত দুজনের মরদেহ ফেরত নিয়েছে। ফেরত না নেওয়া মরদেহ তিন মাস অপেক্ষা করে যার যার ধর্ম অনুযায়ী দাফন/সৎকার করা হয়।
৬ ঘণ্টা আগে
চলন্ত অবস্থায় বাসে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়ার সম্ভাবনা যাচাই এবং দেশের গণপরিবহনে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে এ পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে গণপরিবহনে যাত্রীদের জন্য উন্নত ডিজিটাল সংযোগ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন...
৯ ঘণ্টা আগে
বিশেষ করে, রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া শিশু ও ২০১৭ সালের পর রাখাইন ছাড়তে বাধ্য হওয়া নতুন আগত ব্যক্তিদের এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার তাগিদ দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশ তাদের নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে এবং ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের পূর্ববর্তী সংখ্যার বাইরের রোহিঙ্গাদের ...
১০ ঘণ্টা আগে