
রাজধানীর কাকরাইলে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় শুরুতে শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা ব্যর্থ হয়। পরে জননিরাপত্তা রক্ষায় লাঠিপেটা ও বল প্রয়োগ করতে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে সেনাবাহিনীর পাঁচ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালায়। কিন্তু পরিস্থিতি বেড়ে গেলে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী শুরুতে উভয় পক্ষকে শান্ত থাকার, স্থান ত্যাগ করার ও দেশের বিদ্যমান আইন মেনে মতপার্থক্য দূর করার আহ্বান জানায়। তবে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতা-কর্মী তা উপেক্ষা করে সংঘর্ষ চালিয়ে যেতে থাকেন।
রাত ৯টার দিকে মশাল মিছিল নিয়ে সহিংসতা আরও বাড়ে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়লে বিজয়নগর, নয়াপল্টন ও আশপাশের এলাকায় জনসাধারণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং চরম ভোগান্তির সৃষ্টি হয়।
বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ সমাধানের সব প্রচেষ্টা ব্যর্থ হলে জননিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা ও বল প্রয়োগ করে। এতে সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন। সরকার জানিয়েছে, মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সেনাবাহিনীও সেই অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে তারা যেকোনো সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।

বাংলাদেশের একটি সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুটি রিংটেইলড লেমুর ভারতের সবচেয়ে ধনী পরিবারের পরিচালিত একটি চিড়িয়াখানায় পাওয়া গেছে বলে জানা গেছে। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, ২০২৫ সালের মার্চে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি লেমুরের...
৩৫ মিনিট আগে
সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে কাজ না করেই কোটি কোটি টাকার বিল পরিশোধের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকল্পের মূল কাজ থেকে অনুমোদন ছাড়াই আটটি প্যাকেজ তৈরি করে ঠিকাদারদের নিয়মবহির্ভূতভাবে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
সার নিয়ে কৃষকের বিক্ষোভ, বাড়তি দাম ও অবৈধ মজুদের বিভিন্ন প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, ‘এই কথাগুলো কি আমরা শুধুমাত্র ফেসবুক থেকে দেখছি, গুজব? এগুলো যদি গুজব হয়, তাহলে তো এ পত্রিকার ব্যাপারে আপনাদের কথা বলা উচিত।’
২ ঘণ্টা আগে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল গতকাল বুধবার পদত্যাগ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স তাঁর পদত্যাগপত্র দেখেছে। জাতিসংঘের এই সংস্থা এবং বাংলাদেশ কর্তৃপক্ষের করা জালিয়াতি-সংক্রান্ত তদন্তের
৩ ঘণ্টা আগে