সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-কে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে মুক্ত গণমাধ্যম ও ডিজিটাল অধিকার বিষয়ক সংগঠন মুক্ত প্রকাশ বাংলাদেশ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ড. সৈয়দা আইরিন জামান বলেন, অবিলম্বে আইসিটি অ্যাক্ট, ডিএসএ বা সিএসএ আইনে যে মামলাগুলো হয়েছে সেগুলো খারিজ করতে হবে। বর্তমান সরকারকে এ সংক্রান্ত নতুন অধ্যাদেশ জারি করতে হবে।
লেখক, গবেষক ও মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন বলেন, বিগত কর্তৃত্ববাদী সরকার ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে গণদাবির প্রেক্ষাপটে নিপীড়নমূলক এবং নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ রহিত করেছিল। নাগরিকদের সঙ্গে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত আলোচনা ব্যতীত, তাড়াহুড়ো ও গণদাবি উপেক্ষা করে, বাতিলকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের প্রায় একই আদলে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ নামে নতুন আরেকটি গণবিরোধী আইন প্রণয়ন করেছিল এবং আইনটি নিপীড়নমূলক চর্চা বজায় রেখে তা এখনো কার্যকর রয়েছে।
সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন প্রক্রিয়া ছিল অবৈধ এবং বেআইনি। নাগরিকদের অংশগ্রহণবিহীন এই আইনটি প্রস্তাব করা হয়েছিল এবং দ্রুত খসড়াটি আইনে পরিণত করা হয়েছিল। সাইবার পরিসরে আইনের ব্যবহারটাই ছিল অপব্যবহার।
সাইবার নিরাপত্তা আইন জনস্বার্থ-সংশ্লিষ্ট কর্মকাণ্ড এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হয়েছে দাবি করে অবিলম্বে অধ্যাদেশ জারি করে আইনটি বাতিল এবং এ রকম মামলায় যারা কারাগারে আছেন তাদের মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রতিনিধি আহম্মদ উল্লাহ, গণমাধ্যম অধিকার কর্মী মাইনুল ইসলাম খান, মানবাধিকার কর্মী ও আইনজীবী শারমিন খান ও উন্নয়নকর্মী শামীম আরা শিউলী প্রমুখ।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং গ্রেপ্তার এক আসামিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
সরকারকে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের আহ্বান জানিয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য (বিএনপি) এ এম মাহবুব উদ্দিন খোকন। আজ রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
১ ঘণ্টা আগে
পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৩ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিসহ আরও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ রোববার (২৮ জুন)। এই রায় ঘোষণা করবেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
৪ ঘণ্টা আগে