Ajker Patrika

৬ লাখ টাকা খরচ করে মাত্র ৭৯ হাজার ফেরত পাচ্ছেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা

মনজুরুল ইসলাম, ঢাকা
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৩: ১৩
৬ লাখ টাকা খরচ করে মাত্র ৭৯ হাজার ফেরত পাচ্ছেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা

চলতি বছর সব প্রস্তুতি সম্পন্ন করেও মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। টাকা জমা দেওয়ার প্রমাণপত্র দেখানো সাপেক্ষে এই অর্থ ফেরত পাবেন তাঁরা। তবে যে পরিমাণ টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে, তা মোট খরচের তুলনায় খুবই নগণ্য।

ক্ষতিগ্রস্ত কর্মীরা জানিয়েছেন, মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রতিজন কর্মী ৫ থেকে ৬ লাখ টাকা খরচ করেছেন। মধ্যস্বত্বভোগী দালাল ও এজেন্সির প্রতিনিধিরা তাঁদের কাছ থেকে এ পরিমাণ অর্থ আদায় করেই ভিসা ও টিকিট সংগ্রহের প্রক্রিয়া শুরু করেন। কিন্তু রিক্রুটিং এজেন্সি থেকে তাঁরা রসিদ পেয়েছেন মাত্র ৭৯ হাজার টাকা জমার। ফলে মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও শেষ পর্যন্ত টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে ক্ষতিগ্রস্তদের মধ্যে।

রিক্রুটিং এজেন্সিগুলো বলছে, মালয়েশিয়ার সরকারি সিস্টেমে ক্লিয়ারেন্সের জন্য রিক্রুটিং এজেন্টকে কর্মীপ্রতি ১০০ রিঙ্গিত দিতে হয়েছে। তবে মূল সমস্যা ভিসা-বাণিজ্য। রিক্রুটিং এজেন্সিগুলোকে প্রতিটি ভিসা ৪ থেকে ৫ হাজার রিঙ্গিত দিয়ে কিনতে হয়েছে; যা বাংলাদেশি টাকায় গড়ে ১ লাখের বেশি। এ ছাড়া মালয়েশিয়ান প্ল্যাটফর্মের জন্য দিতে হয়েছে ১ লাখ ৪০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা। অন্যদিকে চুক্তি অনুযায়ী, যাতায়াতের বিমানভাড়া নিয়োগকর্তার বহন করার কথা থাকলেও বাস্তবে সেটি কর্মীকেই বহন করতে হচ্ছে; যা গত এপ্রিল ও মে মাসে লাখ টাকা পেরিয়ে গিয়েছিল। সব মিলিয়ে অভিবাসন ব্যয় পৌঁছায় ৬ লাখ টাকার বেশি।

জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান আজকের পত্রিকাকে বলেন, একেবারে শেষ পর্যায়ে বেশ কিছু ই-ভিসা ইস্যু হওয়া ও ফ্লাইটের স্বল্পতায় অনেকে যেতে পারেননি। তাঁদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। তবে মালয়েশিয়ায় যাঁরা যেতে পারেননি, তাঁদের পুরো অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়াটি জটিল। কারণ দেশটির সিস্টেমের কারণে অভিবাসন ব্যয়গুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে। রিক্রুটিং এজেন্সি একজন কর্মীকে পাঠানোর জন্য সরকার-নির্ধারিত ৭৯ হাজার নিয়েছে। অন্যান্য খাতে যে খরচ হয়েছে, সেটি ফেরত আনার সুযোগ এজেন্সির নেই।

গত মাসে (জুন) নির্ধারিত সময়ের মধ্যে কর্মীদের মালয়েশিয়া পাঠাতে না পারার কারণ অনুসন্ধানে ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তদন্ত কমিটির অনুসন্ধানে দেখা গেছে, ৫ লাখ ৩২ হাজার ১৬২ জন কর্মীকে মালয়েশিয়ায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। এর মধ্যে বিএমইটির ছাড়পত্র পান ৪ লাখ ৯৩ জন। আর শেষ পর্যন্ত ৪ লাখ ৭৬ হাজার কর্মী মালয়েশিয়া যেতে সক্ষম হন। সব প্রস্তুতি সম্পন্ন করেও ১৭ হাজার ৭৭৭ হাজার জন কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি।

নির্ধারিত ১০০টি রিক্রুটিং এজেন্সির কারও ১০ জন, কারও ৫০ জন, কারও ৫০০ জন, কারও ৪০০ জন কর্মী যেতে পারেননি। এর মধ্যে প্রমাণপত্রসহ মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন যেতে না পারা ২ হাজার ২৫ জন কর্মী।

সরকারি হিসাবমতে, সব প্রস্তুতি সম্পন্ন করেও মালয়েশিয়ায় যেতে না পারার কারণে কর্মীরা যে পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন, তার পরিমাণ টাকার অঙ্কে ৮০০ কোটির বেশি।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘যেসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে। বায়রা ১৫ দিন সময় চেয়েছে। আমরা বলেছি, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে। এ সময়ের মধ্যে যারা টাকা দিতে পারবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বায়রা সভাপতি মোহাম্মদ আবুল বাশার আজকের পত্রিকা’কে বলেন, ‘যাঁরা যেতে পারেননি, তাঁদের নিবন্ধনের জন্য বায়রার পক্ষ থেকে বলা হয়েছে। যেসব কর্মী নিবন্ধন করবেন, তাঁদের সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তাঁরা যে পরিমাণ টাকা দিয়েছেন, আমরা তা সেই এজেন্সির কাছ থেকে আদায় করে দেব। অনেকেই এরই মধ্যে অর্থ ফেরত পেয়েছেন। অনেকে আবার সবকিছু ঠিক থাকার পরও উড়োজাহাজের ভাড়া বেশি হওয়ায় যাননি। অনেক কর্মী আবার অর্থ ফেরত নিতে চাচ্ছেন না। মালয়েশিয়া যেহেতু হয়নি, তাঁরা সৌদি আরব বা অন্য কোনো দেশে যেতে চান। রিক্রুটিং এজেন্সিগুলোও সেভাবে কাজ করছে।’

এদিকে চলতি মাসের শেষের দিকে কুয়ালালামপুরের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের কথা রয়েছে। বৈঠকে পুনরায় মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়টি তুলে ধরবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আর বাজার খুললে যাঁরা যেতে পারেননি, তাঁদের অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

অভিবাসন খাত নিয়ে কাজ করা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী বলেন, মালয়েশিয়ায় যেতে না পারা ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগটি ইতিবাচক। তবে প্রশ্ন হচ্ছে, কী পন্থায় সেটি বাস্তবায়ন করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কর্মীদের নিজ উদ্যোগেই প্রমাণসহ অর্থ দাবি করতে হচ্ছে। তৃতীয় কোনো পক্ষের সহায়তা না থাকলে ফরমাল ডকুমেন্টের বাইরে কোনো অর্থ রিক্রুটিং এজেন্সিগুলো দেবে না। ফলে যাঁরা অর্থ দাবি করবেন, তাঁরা সর্বোচ্চ ৮০ হাজার টাকার মতো পেতে পারেন। আবার অনেকে অর্থ দাবি করার প্রক্রিয়াটিও ঠিকভাবে জানেন না। এ অবস্থায় অভিবাসনপ্রত্যাশীদের ক্ষতি কমাতে রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের অন্য দেশে পাঠানোর ব্যবস্থা করতে পারে।

প্রসঙ্গত, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী আছেন। গত বছর সেখানে গেছেন ৩ লাখ ৫১ হাজার ৬৮৩ জন কর্মী। এ বছরের এপ্রিল পর্যন্ত গেছেন ৪৪ হাজার ৭২৭ জন। চার বছর পর ২০২২ সালে দেশটির শ্রমবাজার খুলেছিল। মালয়েশিয়া সরকার গত মার্চেই ঘোষণা করে, ৩১ মের পর আর কোনো নতুন বিদেশি শ্রমিক দেশটিতে ঢুকতে পারবেন না। সে হিসাবে গত ১ জুন থেকে আবার বন্ধ হয়েছে দেশটির শ্রমবাজার

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মানসিকভাবে অসুস্থ’ ইমরান খান ‘গাদ্দার’ শেখ মুজিবুর রহমানের ভক্ত—পাকিস্তান সশস্ত্র বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি

শেখ হাসিনা যত দিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কি—জবাবে যা বললেন জয়শঙ্কর

সবকিছু প্রস্তুত হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু

বিয়ে করলেন হান্নান মাসউদ, কনে কে

বিচারকদের নিরাপত্তায় গা ছাড়া ভাব

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যেতে পারেন বুধবার

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে। অনুমতি মিললে পরদিন বুধবার এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, জার্মান অ্যাভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে এ সংক্রান্ত ফ্লাইট শিডিউল দাখিল করেছে। এতে ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ ও ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে। বেবিচক ইতিমধ্যে আবেদনটি প্রয়োজনীয় অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

বেবিচকের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, খালেদা জিয়ার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পর কাতার সরকার এফএআই অ্যাভিয়েশন গ্রুপের কাছ থেকে নতুন এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে।

ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল৬০) মডেলের। দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশন ফ্লাইটে ব্যবহৃত এই মডেলটি তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত। জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুলেন্স অপারেটরদের দ্বারা পরিচালিত বিমানটি ঢাকা-লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য উপযোগী বলে জানিয়েছে বেবিচক সূত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মানসিকভাবে অসুস্থ’ ইমরান খান ‘গাদ্দার’ শেখ মুজিবুর রহমানের ভক্ত—পাকিস্তান সশস্ত্র বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি

শেখ হাসিনা যত দিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কি—জবাবে যা বললেন জয়শঙ্কর

সবকিছু প্রস্তুত হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু

বিয়ে করলেন হান্নান মাসউদ, কনে কে

বিচারকদের নিরাপত্তায় গা ছাড়া ভাব

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জুলাই আন্দোলনে শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা: শিক্ষা উপদেষ্টা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার জাতীয় স্কাউট ভবনে শাপলা কাব, প্রেসিডেন্টস স্কাউট ও প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে পদকপ্রাপ্ত স্কাউটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ছবি: পিআইডি
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার জাতীয় স্কাউট ভবনে শাপলা কাব, প্রেসিডেন্টস স্কাউট ও প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে পদকপ্রাপ্ত স্কাউটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ছবি: পিআইডি

জুলাই আন্দোলনে শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। আজ শনিবার বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহছানুল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

শিক্ষা উপদেষ্টা ড. আবরার তাঁর বক্তব্যে স্কাউটিংয়ের মূল দর্শন তুলে ধরে বলেন, ‘স্কাউটিং শুধু ব্যাজ অর্জনের প্রক্রিয়া নয়; এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ শেখা, দলগত নেতৃত্ব, দায়িত্ববোধ এবং সমাজসেবার এক যুগান্তকারী প্রশিক্ষণ।’

জুলাই আন্দোলনে স্কাউটদের আত্মত্যাগ স্মরণ করে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আন্দোলনে শহীদ ১১ জন স্কাউট ও আহত ব্যক্তিদের আত্মত্যাগ আমাদের নতুন দেশ গড়ার স্বপ্নকে শক্তি দিয়েছে। তাঁদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরন্তন অনুপ্রেরণা।’

দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের অবদান উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ড বা যেকোনো দুর্যোগে দেশের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের পাশে প্রথম সারিতে থাকে স্কাউট সদস্যরা। আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরির জন্য স্কাউটিংয়ের বিস্তৃতি আরও বাড়ানো জরুরি।’

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সাফল্য তুলে ধরে ড. আবরার বলেন, ‘বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছে; এটি আমাদের গর্ব। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাব-কমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্ব আমাদের সক্ষমতার দৃষ্টান্ত।’

বাংলাদেশ স্কাউটসে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় শিক্ষা উপদেষ্টা স্কাউট নেতৃত্বকে ধন্যবাদ জানান।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্কাউটদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘তোমরাই জাতির আগামী নেতৃত্ব। সততা, সাহস, দৃঢ়তা আর মানবিকতার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তুলবে; এটাই দেশের প্রত্যাশা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মানসিকভাবে অসুস্থ’ ইমরান খান ‘গাদ্দার’ শেখ মুজিবুর রহমানের ভক্ত—পাকিস্তান সশস্ত্র বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি

শেখ হাসিনা যত দিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কি—জবাবে যা বললেন জয়শঙ্কর

সবকিছু প্রস্তুত হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু

বিয়ে করলেন হান্নান মাসউদ, কনে কে

বিচারকদের নিরাপত্তায় গা ছাড়া ভাব

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩৩৩ জন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৩৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৯৯০ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যান্য অভিযোগে আরও ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার (৬ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও বিপজ্জনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে—একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাতটি গুলি, দুটি চায়নিজ কুড়াল, দুটি বার্মিজ চাকু, একটি ক্ষুর, চারটি হাঁসুয়া, দুটি রামদা, দুটি চাপাতি, একটি চাকু, দুটি ককটেল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার এবং দুটি গুলির খোসা।

শাহাদাত হোসাইন বলেন, এ ধরনের গ্রেপ্তার অভিযান চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মানসিকভাবে অসুস্থ’ ইমরান খান ‘গাদ্দার’ শেখ মুজিবুর রহমানের ভক্ত—পাকিস্তান সশস্ত্র বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি

শেখ হাসিনা যত দিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কি—জবাবে যা বললেন জয়শঙ্কর

সবকিছু প্রস্তুত হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু

বিয়ে করলেন হান্নান মাসউদ, কনে কে

বিচারকদের নিরাপত্তায় গা ছাড়া ভাব

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

তফসিল ঘোষণার দিন এখনো নির্ধারণ হয়নি: ইসি সচিব

বাসস, ঢাকা  
ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত
ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) এখন ‘শতভাগ প্রস্তুত’ থাকলেও তফসিল ঘোষণার তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘আমি আজ সকাল থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মিটিংয়ে ছিলাম। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।’ এই পর্যায়ে ইসি কতভাগ প্রস্তুত, এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এখন আমরা শতভাগ প্রস্তুত।’

এ সময় তফসিল ঘোষণার বিষয়ে ইসি সচিব বলেন, ‘এখনো পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ হয়নি।’

এর আগে ২৯ নভেম্বর শেরেবাংলা নগর বালিকা উচ্চবিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আশা প্রকাশ করেন যে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মানসিকভাবে অসুস্থ’ ইমরান খান ‘গাদ্দার’ শেখ মুজিবুর রহমানের ভক্ত—পাকিস্তান সশস্ত্র বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি

শেখ হাসিনা যত দিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কি—জবাবে যা বললেন জয়শঙ্কর

সবকিছু প্রস্তুত হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু

বিয়ে করলেন হান্নান মাসউদ, কনে কে

বিচারকদের নিরাপত্তায় গা ছাড়া ভাব

এলাকার খবর
Loading...

সম্পর্কিত