
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির মধ্যে তিনজন এরই মধ্যে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। গণমাধ্যমকে তিনি জানান, দেশে ফেরত আসা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকি যারা ফিরবেন, তাদেরও একইভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।
ড. আসিফ নজরুল একটি গণমাধ্যমকে বলেন, তারা জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা যাচাই করা হচ্ছে। কেউ জড়িত থাকলে, দেশের নিজস্ব তদন্ত বা মালয়েশিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ ইসমাইল শুক্রবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইসলামিক স্টেট (আইএস)-এর মতাদর্শ প্রচার এবং অর্থ সংগ্রহের অভিযোগে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই শ্রমিকরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আইএস-এর পক্ষে প্রচারণা চালাতেন এবং সিরিয়া ও বাংলাদেশে অর্থ পাঠাতেন।
এ ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া তুলে ধরে উপদেষ্টা বলেন, মালয়েশিয়া আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র। সেখানে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এই ধরনের ঘটনায় আমাদের মতো মালয়েশিয়ার পক্ষেও উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তিনি আরও বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। আমরা মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ রেখে চলেছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। দেশে ফেরত আসা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। কারও বিরুদ্ধে যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে বিচারের মুখোমুখি করা হবে।
আরও খবর পড়ুন:

পদায়নের দীর্ঘদিন পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপসহকারী কৃষি কর্মকর্তাদের বেতনের একাংশ কেটে রাখা নিয়ে অস্বস্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডিপ্লোমার মেয়াদের কমবেশির কারণে অর্থ বিভাগ এ ব্যবস্থা নিয়েছে।
৪ ঘণ্টা আগে
চলমান বিদ্যুৎ-সংকট মোকাবিলায় নবায়নযোগ্য সৌরশক্তি উৎপাদনের প্ল্যান্ট স্থাপনে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানিতে ছয় মাসের জন্য শুল্কছাড় দিয়েছে সরকার। সোমবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠকে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে
৭ ঘণ্টা আগে
২০৩০ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে তা অর্জনের পথে বড় বাধা এখনো নিরক্ষর বিপুলসংখ্যক মানুষ। সাত বছর ও তদূর্ধ্ব বয়সী প্রায় পৌনে ৪ কোটি মানুষ এখনো পড়তে-লিখতে জানেন না। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৫-এর প্রতিবেদনে এ তথ্য রয়েছে।
৭ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে দেড় শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমি তো একা খাব না। আমি তো ১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই। আমি সবাইকে নিয়ে খেতে চাই। তারপরও ধন্যবাদ প্রস্তাবটি দেওয়ার জন্য।’
৮ ঘণ্টা আগে