
আশুলিয়ায় সংঘর্ষে শ্রমিক কাউসার হোসেন খান নিহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে তাঁর পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। নিহত ওই শ্রমিক জিরাবো এলাকার ম্যাঙ্গো টেক্স লিমিটেড কারখানায় কাজ করতেন।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বিজিএমইএর সচিব ফয়জুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ফয়জুর রহমান বলেন, শ্রম আইন অনুযায়ী তাঁর (নিহত শ্রমিকের) সব পাওনাদি অতি দ্রুত পরিশোধ করা হবে। পোশাকশিল্প অধ্যুষিত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছে বিজিএমইএ।
ফয়জুর রহমান আরও বলেন, এদিন সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকার মণ্ডল গ্রুপের কারখানায় সেনাবাহিনীর উপস্থিতিতে শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের আলোচনা চলছিল। এ সময় কিছু বহিরাগত মণ্ডল গ্রুপের দুজন শ্রমিকের মৃত্যুর গুজব তুলে কারখানার বাইরে অবস্থান নেয়। পরে অন্য কারখানার শ্রমিকেরাও সেখানে জড় হতে থাকেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিকেরা মুখোমুখি অবস্থান নেন।
বহিরাগত ও শ্রমিকেরা মিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরে শ্রমিকেরা আরও উত্তেজিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ও শ্রমিক গুরুতর আহত হন।
আহত শ্রমিকদের স্থানীয় পিএমকে হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এনাম মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক কাউসার হোসেন খানকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের ঘটনায় আহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১১ জন সদস্য বর্তমানে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

রাজধানীর গাবতলীতে গত ১৩ জুলাই দুটি ব্যক্তিগত গাড়ি থেকে কোডিনযুক্ত ৫৫০ বোতল এস্কাফ (নতুন মাদক) ও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক করা হয় এক চালককে। তদন্তে পুলিশ জানতে পারে, ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে...
১ ঘণ্টা আগে
আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিন দিন (২০, ২৩ ও ২৪ অক্টোবর) বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীর চাহিদা অনুযায়ী বিভিন্ন রুটের ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। গুরুত্বপূর্ণ আটটি স্টেশনে রিলিফ ইঞ্জিন প্রস্তুত রাখা হবে।
২ ঘণ্টা আগে
লোকসানকৃত চিনিকলগুলোতে চিনি উৎপাদনের পাশাপাশি বায়ো প্রোডাক্ট তৈরি করে কীভাবে প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করা যায়, সে বিষয়ে প্রতিবেদন চেয়েছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদ ও নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যও আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশ
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতিসহায়তা, অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৬ ঘণ্টা আগে