
রাঙামাটি ও খাগড়াছড়ির কিছু স্থানে মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, বিটিআরসি থেকে মোবাইল নেটওয়ার্ক ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অপটিক্যাল ফাইবার কাটা পড়ায় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বিটিআরসি। এ জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ির দীঘিনালায় গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিনভর সংঘর্ষ সংঘটিত হয়। সংঘর্ষ চলাকালীন বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ অগ্নিসংযোগের ঘটনায় এনটিটিএন অপারেটর সামিট কমিউনিকেশনস লিমিটেড এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেড এর অপটিক্যাল ফাইবার কাটা পড়ায় মোবাইল অপারেটর রবির ১৬টি টাওয়ার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই জেলায় রবির প্রায় ১৫০টি টাওয়ার রয়েছে। কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি চলমান থাকায় সঙ্গে সঙ্গে সে সব টাওয়ার মেরামত করা সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রবি ১৪টি টাওয়ার সচল করতে পেরেছে এবং ২টি টাওয়ার এখনো মেরামত করা যায়নি। শিগগিরই সবগুলো সাইট সচল করা হবে। এ ছাড়া খাগড়াছড়ি জেলায় টেলিটকের ৭২টি টাওয়ার রয়েছে। পিডিবি হতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ২৩টি ও অন্যান্য কারণে আরও ৬ টিসহ মোট ২৯টি টেলিটকের টাওয়ার বর্তমানে অচল রয়েছে।
বিটিআরসি আরও জানায়, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সহিংসতায় উদ্ভূত পরিস্থিতিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সচল রয়েছে। তবে কিছু কিছু এলাকায় ইন্টারনেট সংযোগ ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়া এবং কোনো কোনো এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না থাকায় স্বল্পসংখ্যক গ্রাহক ইন্টারনেট সংযোগ থেকে বঞ্চিত রয়েছে। তবে এসব এলাকায় আইএসপি অপারেটরগুলোর ক্ষতিগ্রস্ত নেটওয়ার্ক পুনঃস্থাপন ও জেনারেটরের মাধ্যমে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সংযোগ প্রদানের কার্যক্রম চলমান থাকায় ক্রমান্বয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হচ্ছে।

আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী ক্রোয়েশিয়া সংলগ্ন বসনিয়ার সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করলে তাদের আটকে দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার বসনিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
১২ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১৭ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
১৭ ঘণ্টা আগে