
সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আগামী শনিবার দেশে আনা হবে। দেশে পৌঁছানোর পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
আজ বুধবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর পরিচালিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন। এ ঘটনায় প্রথমে আটজন শান্তিরক্ষী আহত হন। পরে আরও একজনের আহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়ায় আহতের সংখ্যা দাঁড়ায় ৯ জনে।
আহত সব শান্তিরক্ষীকে দ্রুততম সময়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তাঁরা কেনিয়ার রাজধানী নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন এরই মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
সুদানে নিহত শান্তিরক্ষীদের পরিচয় এরই মধ্যে প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাঁরা হলেন করপোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর); সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম); সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ী); সৈনিক শান্ত মণ্ডল, বীর (কুড়িগ্রাম); মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) ও লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

অবৈধভাবে গরু ও মানুষের সীমান্ত পারাপার ঠেকাতে অভ্যস্ত ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষীদের এখন চোখ-কান খোলা রাখতে হচ্ছে ইলিশের চোরাচালান ঠেকাতেও। উৎসবের মৌসুম সামনে রেখে পদ্মার ইলিশ ভারতে এবং গুজরাটের ইলিশ বাংলাদেশে পাচার বন্ধ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সহায়তা চেয়েছে বর্ডার গার্ড...
৩৭ মিনিট আগে
সেবার মান না বাড়িয়ে শুধু ভাড়া বাড়ানোর দাবি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, কোনো ব্যবসায় প্রত্যাশা অনুযায়ী লাভ না হলে সেই ব্যবসা চালিয়ে যেতেই হবে, এমন নিশ্চয়তা নেই। যাত্রীদের ওপর চাপ তৈরি করে ব্যবসা পরিচালনা করা যাবে না।
৪১ মিনিট আগে
ব্যক্তি নিজেকে ‘এয়ারপাস ওয়ার্কিং গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন। কম দামে বিশ্বের বিভিন্ন দেশের বিমানের টিকিট কিনে বেশি দামে বিক্রি করার কথা বলে সেখানে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, শহরাঞ্চলের মানুষের মধ্যে জলাতঙ্ক সম্পর্কে সচেতনতা তুলনামূলকভাবে বেশি হলেও প্রান্তিক পর্যায়ে এ বিষয়ে সচেতনতা কম। ফলে সেখানে রোগে মৃত্যুর ঘটনাও বেশি দেখা যায়। এ কারণে শহরের পাশাপাশি গ্রাম পর্যায়েও জলাতঙ্ক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে।
২ ঘণ্টা আগে