প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মে চাঁদপুর সফরে আসবেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক মেরামত করা হচ্ছে দ্রুতগতিতে।
সফরে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এরপর একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে শনিবার (২ মে) সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও পৌর অডিটরিয়ামসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর অবকাঠামো, নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে একই দিন সংসদ সদস্য সদরের রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেন।
এর আগে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি, জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।
জেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে উপস্থিত থেকে শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকার এই খালটির খননকাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘ সময় অবহেলায় পড়ে থাকা খালটি এখন পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতির নির্দেশে গত ২২ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে দুদিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চলছিল। তবে এর প্রতিবাদ জানিয়ে আন্দোলন করছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
১ সেকেন্ড আগে
তৃণমূলে চিকিৎসা ব্যবস্থার সমস্যা হিসেবে জরুরি অ্যাম্বুলেন্সের ঘাটতি, চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি এবং সরকারি ওষুধের হিসাবে গরমিলের প্রসঙ্গ সামনে এনেছেন জেলা প্রশাসকরা। আজ রোববার ডিসি (জেলা প্রশাসক) সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের আলোচনায় এসব
৯ মিনিট আগে
গণমাধ্যম খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুস্থ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
৩ ঘণ্টা আগে
এবার দেশে কোরবানিযোগ্য গবাদিপশু রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজারটি। আর কোরবানি হতে পারে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি পশু। সেই হিসাবে এবার কোরবানির পর সোয়া ২২ লাখ পশু উদ্বৃত্ত থাকবে।
৪ ঘণ্টা আগে