হেফাজতে ইসলাম আগামী ৩ মে ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। গতকাল শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় খাস কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
হেফাজতের প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম-খুন, ২০২৪ সালে ছাত্র-জনতার ফ্যাসিবাদবিরোধী আন্দোলন দমনের নামে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ আমলে হেফাজত নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এ মহাসমাবেশ ডাকা হয়েছে।
প্রতিটি জেলার নেতা–কর্মীদের অংশগ্রহণে লাখো লোকের সমাবেশ ঘটানোরও সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এর বাইরে, আগামী জুনে সংগঠনের জাতীয় কনভেনশন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মুহাম্মদ মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী ও মুফতি কেফায়েতুল্লাহ আজহারীসহ অন্য নেতারা সভায় অংশ নেন।

একদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে গরম বাড়ছে, অন্যদিকে যান্ত্রিক ত্রুটির কারণে একের পর এক অচল হচ্ছে বিদ্যুৎকেন্দ্র। সর্বশেষ ভারত থেকে আসা আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি এবং দেশে আরএনপিএলের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে গতকাল বৃহস্পতিবার দেশে বিদ্যুতের লোডশেডিং আরও বেড়েছে।
৮ ঘণ্টা আগে
সরকারি হিসাবে মজুত যথেষ্ট। শুধু হিসাবের খাতায় নয়, গুদামেও পর্যাপ্ত সার আছে। কৃষকের সারপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপও নিয়েছে। তবু বাস্তবে অনেক জায়গায় কৃষকেরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। কোথাও তো বিক্ষোভ ছাড়াও রীতিমতো লুটের মতো তুলকালাম চলেছে।
৯ ঘণ্টা আগে
বিসিএস (লাইভস্টক) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা মো. তবারক আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন...
১১ ঘণ্টা আগে
বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তদেশীয় ট্রেন সার্ভিস চালুর বিষয়ে ভারত আনুষ্ঠানিক প্রস্তাব দিলে তা পরীক্ষা করে দেখবে বাংলাদেশ। গত তিন দিন ধরে অনুষ্ঠিত ৩৮তম বাংলাদেশ-ভারত আন্তসরকার রেলওয়ে মিটিংয়ে (আইজিআরএম) ভারতীয় পক্ষ থেকে মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পুনরায় চালানোর বিষয়ে আলোচনা হয়েছে।
১৩ ঘণ্টা আগে