
জনগণের সরাসরি ভোট ছাড়া সংরক্ষিত আসনে বসার যৌক্তিকতা বা কোনো অর্থ নেই বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদের উপদেষ্টা ফরিদা আখতার। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেছেন, ‘৫০টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের জন্য রাখেন। যদি আপনাদের (সরকার) সময় নিতে হয়, ছয় মাস সময় নেন; কিন্তু এখনই আপনারা এভাবে মনোনয়ন দেবেন না। আসলে যতক্ষণ পর্যন্ত সরাসরি জনগণের কাছ থেকে ভোট না নিয়ে আমরা (নারী) এই আসনে বসব, এই আসনে বসার কোনো অর্থ নেই। আমরা করুণা বা দয়ার সিট চাই না।’
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন ফরিদা আখতার। ‘নারীর রাজনৈতিক অধিকার ফোরাম’ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
সংবিধানের ৬৫ নম্বর ধারা অনুযায়ী, ৩০০ জন সরাসরি নির্বাচিত সদস্য এবং ৫০ জন সংরক্ষিত নারী সদস্য নিয়ে সংসদ গঠিতসহ বেশ কিছু বিষয় উল্লেখ রয়েছে। সংবিধানের এই ধারা সংশোধনের দাবি করে ফরিদা আখতার বলেন, ‘সংরক্ষিত নারী আসনের সংসদ নির্বাচনে আপনারা দরকার হলে একটু অপেক্ষা করেন এবং সংসদে বসে যান। সংসদে সংবিধানকে ওই ৬৫ ধারাটাকে সংশোধন করে আপনারা এটাকে সরাসরি নির্বাচন দেন।’
প্রকৃত অর্থে এই নারী সদস্যরা কাদের প্রতিনিধিত্ব করে প্রশ্ন তুলে ফরিদা আখতার বলেন, ‘এই আসনগুলো একমাত্র নারীদের প্রতিনিধিত্ব করতে হবে। নারীর স্বার্থকে প্রতিনিধিত্ব করতে হবে।’
সংরক্ষিত আসনে নারীদের জনগণের ভোটে প্রতিনিধিত্বের অধিকারের জন্য মামলা করবেন বলেও জানান সাবেক উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা আগে মামলা করেছিলাম। দরকার হলে আবারও আমি মামলা করব বা আমরা মামলা করব। আমার মনে হয়, এমনি এমনি ওরা (সরকার) আমাদের কথা শুনবে না।’
সভা থেকে বক্তারা বর্তমান সরকারের কাছে সংসদসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরাসরি নির্বাচন ও দলীয় মনোনয়নে অন্তত ৩৩ শতাংশ কোটা চালুর দাবি জানানো হয়। এ ছাড়া সংসদে ৫০ শতাংশ নারী প্রতিনিধিত্বসহ বেশকিছু দাবি জানানো হয়।
ইউএন উইমেনের তাপতী সাহা সংসদে নারীর প্রতিনিধিত্ব প্রসঙ্গে আলোচনায় উঠে আসা একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবকে সংক্ষেপে তুলে ধরেন। তিনি বলেন, ‘আজ আমাদের ৩০ শতাংশ বা ৫ শতাংশ নয়, আমাদের প্রয়োজন ৫০ শতাংশ।’
নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নিয়ে অভিযোগ করেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।
গত নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেন, নারীদের অনেক জায়গায় অংশগ্রহণ থাকে, কিন্তু নীতিনির্ধারণী পর্যায়ে সেভাবে থাকে না।
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহিন সুলতান বলেন, নারীদের চরিত্রহনন, হুমকি, হয়রানিসহ অনলাইনে নারীদের সহিংসতার ধরন কেমন, তা গবেষণা করা হবে। এ ছাড়া নারীরা দলে কেন মনোনয়ন পাচ্ছেন না এবং রাজনীতিতে কেন আসছেন, এসব তুলে আনা হবে।

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই নিজ জেলায় পা রাখলেন তিনি। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
১ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সেইসঙ্গে অধ্যাদেশের পর তৈরি করা সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বহাল রাখার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
২ ঘণ্টা আগে
নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম জেলাটিতে পা রাখছেন তিনি। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন তিনি।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়ম ও ‘হরিলুটের’ অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার কোনো বিল পরিশোধ করা হবে না বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে...
১২ ঘণ্টা আগে