২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণের দরপত্রে অনিয়মের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) এনফোর্সমেন্ট অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের একটি দল রাজধানীতে এনসিটিবির কার্যালয়ে এ অভিযান শুরু করে।
দুদকের অভিযোগ, পাঠ্যবই মুদ্রণের দরপত্রে এনসিটিবির প্রাক্কলিত দর ঠিকাদারদের কাছে আগেই ফাঁস করা হয়েছে। পরে প্রাক্কলিত দর বাড়িয়ে ঠিকাদারদের মধ্যে যোগসাজশ ও সমঝোতার মাধ্যমে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়েছে।
এভাবে ঠিকাদারদের মধ্যে সমঝোতার মাধ্যমে কাজ দেওয়া হলে প্রতিযোগিতামূলক দরপত্রের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় অর্থের ক্ষতি হতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই করতে দুদকের এনফোর্সমেন্ট টিম এনসিটিবিতে যায়। অভিযানে সংশ্লিষ্ট নথিপত্র ও দরপত্র প্রক্রিয়ার বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।
দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ আজকের পত্রিকাকে অভিযানের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

গত ৫ আগস্টের পর থেকে দলটির শীর্ষ নেতৃত্বের বক্তব্যে কোনো অনুশোচনা দেখা যায়নি; বরং তিনি হুমকি-ধমকি ও বিশৃঙ্খলা সৃষ্টির বার্তা দিয়ে যাচ্ছেন। এ ধরনের পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে রিকনসিলিয়েশনের আলোচনা বিবেচনা করা কঠিন।
১ ঘণ্টা আগে
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি জ্বালানির ইস্যুটা যদি স্টেবল হয়—বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। জ্বালানি যদি স্টেবল হয়, সাপ্লাই যদি ঠিকমতো পাওয়া যায়, আমাদের ইনভেস্টমেন্ট বাড়তে থাকবে।’
১ ঘণ্টা আগে
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) এবং শিশু অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩ ঘণ্টা আগে
আগামী বছর পবিত্র রমজান মাস শুরুর আগেই ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন ধাপের নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে জানুয়ারিতে দুই ধাপের এবং ফেব্রুয়ারিতে এক ধাপের নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির। এই তিন ধাপে ২ হাজারের বেশি ইউপির নির্বাচন করা হতে পারে। ইউপির পাশাপাশি জানুয়ারিতে এক ধাপের...
১৩ ঘণ্টা আগে