
ছাগল-কাণ্ডে দেশজুড়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ড. মো. মতিউর রহমান পিন্টুর গ্রামের বাড়ি মুলাদীর কাজীরচর ইউপির বাহাদুরপুরে এখন সুনসান নীরবতা বিরাজ করছে। ক্ষমতার বাহাদুরির সেই ছাপ যেন নিমেষেই মুছে গেছে। কদিন আগেও এ বাড়িটি গমগম করত। মতিউরের ছোট ভাই পরিবার নিয়ে দাপটের সঙ্গে বসবাস করতেন। তবে বর্তমানে খাঁ খাঁ করছে তালাবদ্ধ দোতলা বাড়িটি। যেন উধাও হয়ে গেছে মতিউরের স্বজনেরাও।
সরেজমিন আজ মঙ্গলবার সকালে মুলাদীর বাহাদুরপুর গ্রামে গিয়ে কারও দেখাই পাওয়া যায়নি।
বাহাদুরপুর গ্রামের রাজমিস্ত্রি আব্দুল জলিল বলেন, মতিউর রহমান পিন্টুর বাবা আব্দুল হাকিম হাওলাদার ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ক্ষমতার দাপট দেখাতে মতিউর তাঁর বাবা হাকিমকে দিয়ে ২০০৩ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন করান। তৎকালীন বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেন মঙ্গুকে মোটা অঙ্কের উৎকোচ দিয়ে তাঁর সমর্থন নিয়ে কাজীরচর ইউপি চেয়ারম্যান নির্বাচিত করান বাবা আব্দুল হাকিমকে।
একই গ্রামের বাসিন্দা মো. রুবেল হোসেন বলেন, গ্রামে মতিউর রহমানের পরিবারের প্রায় ৬০ বিঘা জমি রয়েছে। কিছু জমি নিলামের মাধ্যমে দখল নিয়েছেন তাঁর ভাই। স্থানীয়ভাবে জানা গেছে, মতিউরের বাবা পৈতৃক সূত্রে ৪০ বিঘা জমি পেয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মতিউর ছয় ভাইবোনের মধ্যে বড়। বাড়িতে থাকতেন শুধু ছোট ভাই নুরুল হুদা। তবে মতিউর মাঝেমধ্যে গ্রামে আসতেন। তাঁর মেজো ভাই যুবদল নেতা কাইউম হাওলাদার ঢাকার একজন ধনাঢ্য ব্যবসায়ী।
স্থানীয়দের তথ্যমতে, মতিউর গ্রামে যা উন্নয়ন করেছেন তাঁর সবই পরিবারভিত্তিক। অজপাড়া গ্রামের বাবার ভিটেতে দোতলা ভবন করেছেন। বাড়ির সামনে রয়েছে একটি করে মসজিদ-মাদ্রাসা ও বাড়িসংলগ্ন বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ।
২০০৩ সালের নির্বাচনে আব্দুল হাকিম হাওলাদারের কাছে হেরেছিলেন বর্তমানে মুলাদী উপজেলা ১৪ দলের সমন্বয়ক ইঞ্জিনিয়ার ইউসুফ আলী। তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার মতো আর্থিক সচ্ছলতা ছিল না হাকিমের। কিন্তু ছেলে মতিউর অগাধ টাকা খরচ করে তাঁকে জয়ী করেন। তখনকার বিএনপি সংসদ সদস্য মোশাররফ হোসেন মঙ্গু নির্বাচনী প্রচারে অংশ নিয়ে হাকিমকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁর বাড়ির অধিকাংশই ছিলেন বিএনপিপন্থী।
মতিউরের চাচাতো ভাই মাসুম হাওলাদার বলেন, মতিউরের সঙ্গে তেমন একটা যোগাযোগ নেই। চাচাতো ভাই মাসুমসহ গ্রামে কয়েকজন বলেন, ছাগল-কাণ্ডের পর মতিউরের দ্বিতীয় বিয়ের বিষয়টি তাঁরা জেনেছেন। গ্রামের বাড়িতে থাকেন মতিউরের ছোট ভাই নুরুল হুদা। তিনি মাঝেমধ্যে বাড়িতে থাকতেন। কিন্তু এখন লাপাত্তা হয়ে গেছেন।
এ বিষয়ে কাজীরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মন্টু বিশ্বাস বলেন, হাকিম হাওলাদারের পরিবারের আগে তেমন সচ্ছলতা ছিল না। বড় ছেলে মতিউর চাকরি নেওয়ার পর গ্রামে তাঁরা ধনাঢ্য পরিবারে পরিণত হন। ইউনিয়নের সন্তান সরকারি বড় পদে আছেন—এ নিয়ে তাঁরা গর্ববোধ করতেন। এখন মতিউরকে নিয়ে যা শুনতে পাচ্ছেন, এতে চেয়ারম্যান হিসেবে তিনি লজ্জিত।
আরও পড়ুন:

মাগুরার আট বছরের শিশু হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আজ সোমবার (৩১ আগস্ট) আসামির ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে এ রায় দেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ।
১ ঘণ্টা আগে
এসব উদ্যোগের মধ্যে পুলিশ অবকাঠামো, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন, সাইবার অপরাধ তদন্ত, ই-পাসপোর্ট, স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, সামুদ্রিক কার্যক্রম, মাদকাসক্তি নিরাময়, কারা অবকাঠামো এবং অগ্নি নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন প্রকল্প রয়েছে।
২ ঘণ্টা আগেচলতি বছরের র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। আজ সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ‘র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন’ ২০২৬ সালের ৬৮ তম পুরস্কার বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
৩ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রশাসন, হিসাব ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান যুগ্ম সচিব মো. নাজমুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগে