বাস ও লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবিতে সড়ক পরিবহন ও সেতু এবং নৌ-পরিবহন মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে মন্ত্রী শেখ রবিউল আলমের কাছে এ স্মারকলিপি জমা দেন সংগঠনটির প্রতিনিধিরা।
স্মারকলিপিতে বাস ও লঞ্চ মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের পাশাপাশি সংখ্যানুপাতে যাত্রী ও ভোক্তা প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়।
সংগঠনটির অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক ও নৌ-পরিবহন খাতে ভাড়া নির্ধারণসহ বিভিন্ন নীতিগত সিদ্ধান্তে মালিক ও শ্রমিক সংগঠনের প্রভাব বেশি থাকায় যাত্রীস্বার্থ উপেক্ষিত হয়েছে। এতে করে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ তৈরি হয়েছে।
তাদের দাবি, ভাড়া নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও স্বাধীন বিশেষজ্ঞের অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। ফলে একটি পক্ষ প্রভাব বিস্তার করে নিজেদের প্রস্তাবই কার্যত চূড়ান্ত করতে পারছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে নতুন করে ভাড়া বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক ভোক্তা অধিকার নীতির আলোকে স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ ভাড়া নির্ধারণ প্রক্রিয়া চালুর দাবি জানানো হয়।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আশা প্রকাশ করে, সরকার জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাস ও লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠন করবে এবং যাত্রীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেবে।

দেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের রয়েছে গৌরবোজ্জ্বল অবদান। নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য অনন্য ভূমিকা রেখেছিল। তার কয়েক দশক পরে শেখ হাসিনার দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটানোর সূচনাটি হয়েছিল শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়েই।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (তৎকালীন আইপিজিএমআর বা পিজি হাসপাতাল) ১১৭ নম্বর কেবিনই ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শেষ ঠিকানা। অসুস্থ অবস্থায় জীবনের শেষ এক বছর এক মাস আট এই কেবিনে কেটেছে তাঁর। কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কেবিনটিকে সংরক্ষণ করা হয়েছে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকক্ষ’
৫ ঘণ্টা আগে
দেশে গত জুন মাসের তুলনায় জুলাইয়ে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। জুনে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ছিল ১৮টি। জুলাইয়ে এই সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে ৩৬টি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মাসিক মানবাধিকার...
৯ ঘণ্টা আগে
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো এবং প্রতারণার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র অর্থের বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থী...
১০ ঘণ্টা আগে