ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের দুর্নীতির ধারণা সূচক-সংক্রান্ত তথ্য ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করছে, আন্তর্জাতিক ওই সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য ‘ভুল-বোঝাবুঝির ঝুঁকি’ সৃষ্টি করতে পারে।
আজ মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে এসব কথা জানায় টিআইবি।
বিবৃতিতে বলা হয়, ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বিএনপির শাসনামলের সময় দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ‘সর্বনিম্ন’ ছিল বলে উল্লেখ করা হয়, যা সঠিক নয়। ১৯৯৫ সাল থেকে টিআই (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল) দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) প্রকাশ করছে। বাংলাদেশ প্রথম এই সূচকে অন্তর্ভুক্ত হয় ২০০১ সালে এবং প্রথমবার তালিকায় অবস্থান ছিল সর্বনিম্ন। এরপর ২০০৫ সাল পর্যন্ত সূচকে অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পরিবর্তনশীল হলেও ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে ভুলভাবে পাঁচ বছরের জন্য সর্বনিম্ন অবস্থান দেখানো হয়েছে।
এতে বলা হয়, সিপিআই নির্ণয়ে টিআই কোনো ভূমিকা পালন করে না। তাদের গবেষণার তথ্য বা বিশ্লেষণ সিপিআইয়ে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। পৃথিবীর অন্যান্য দেশের টিআই চ্যাপ্টারের মতো, টিআইবিও দেশের অভ্যন্তরীণ পর্যায়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে।
বিবৃতিতে সংশ্লিষ্ট প্রতিবেদকদের সরাসরি অবহিত করে ‘ভুল তথ্য’ সংশোধনের অনুরোধ জানায় টিআইবি। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও পাঠকেরা ভুল তথ্য থেকে বিভ্রান্ত হবেন না বলে আশা সংস্থাটির।

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। দেশটির বাইরে অবস্থানরত প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত তিন মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম-খুন ও বৈষম্যবিরোধী আন্দোলনে দেড় সহস্রাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে মামলা হলেও বিচার দৃশ্যমান কেবল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের বাইরে থাকা মামলাগুলোয় তেমন অগ্রগতি নেই।
১ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার বিষয়টি সামনে এনে গ্রাহকদের গ্যাস-বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া, সব ধরনের আলোকসজ্জা পরিহার করা এবং ব্যক্তিগত গাড়ি বাদ রেখে গণপরিবহনে যাতায়াত করার অনুরোধ করেছে সরকার।
১ ঘণ্টা আগে
তিনজন সেনা কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাঁদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়...
১ ঘণ্টা আগে