
কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত) মো. সোহেল রানাকে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ আজ মঙ্গলবার তাঁর আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন বলে আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সোহেল রানার বাকি বিচারিক জীবনের জন্য কিছু নির্দেশনা থাকবে। তবে আদালত তা ওপেন কোর্টে বলেননি। পূর্ণাঙ্গ রায় পেলে তা জানা যাবে।’
এর আগে গত বছরের ১২ অক্টোবর হাইকোর্ট ওই বিচারককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে তাঁকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়।
তবে রায়ের তিন ঘণ্টার মাথায় সোহেল রানার আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলের শর্তে তাকে ৩০ দিনের জামিনও দেন একই বেঞ্চ। এ ছাড়া ওই দিনই সাজা স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য পাঠানো হয় আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে।
জানা গেছে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে ২০১৭ সালের ২৭ মার্চ কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়। মামলাটির কার্যক্রমের বৈধতা নিয়ে আসামিরা আবেদন করলে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। তবে হাইকোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও কুমিল্লার তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা মামলার বিচারকাজ পরিচালনা করেন।
উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করায় আসামি মামুন চৌধুরী বিষয়টি নিয়ে হাইকোর্টে আবেদন করেন। গত ১৪ আগস্ট হাইকোর্ট বিচারক সোহেল রানাকে তলব করেন। ২১ আগস্ট তিনি হাইকোর্টে হাজিরও হন এবং পরে জবাব দাখিল ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তবে তাঁর ক্ষমাপ্রার্থনা গ্রহণ না করে হাইকোর্ট তাঁকে কারাদণ্ডের রায় দেন। বর্তমানে তিনি আইন মন্ত্রণালয়ে সংযুক্ত। তিনি অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করলেও কমিশন সচল রাখতে দুদক আইন সংশোধন করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধন আইনের খসড়ায় কমিশনের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর করা, দুদকের ক্ষমতা ও কাজের পরিধি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
২ ঘণ্টা আগে
সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। তাদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কোনো প্রতিবন্ধী ব্যক্তি যেন নিজেকে একা মনে না করে। কারণ, সরকার সব সময় তাদের পাশে আছে...
৭ ঘণ্টা আগে
এর আগে মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে মানুষ, পশু-পাখি, গাছ-পালা ইত্যাদির ক্ষতি হচ্ছে–মর্মে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেছিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। যার ওপর রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ এপ্রিল হাইকোর্ট রায় দেন...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
৯ ঘণ্টা আগে