মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার বেলা সোয়া ৪টার দিকে গণভবনে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ১৩টি চা বাগানের মালিক উপস্থিত আছেন বলে জানা গেছে।
সিলেট বিভাগের বিভিন্ন চা-বাগানের শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০০ টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি বা ধর্মঘট অব্যাহত রেখেছেন। গত ৯ আগস্ট থেকে শুরু হওয়া আন্দোলনের বিভিন্ন পর্যায়ে শ্রম অধিদপ্তর, স্থানীয় প্রশাসন, মালিকপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু কোনো মীমাংসা হয়নি। এ অবস্থায় আজ চা-বাগানের মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মজুরি বৃদ্ধির দাবিতে হবিগঞ্জের ২৪টি চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার ১৮তম দিনের মতো শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। বেলা ১১টা থেকে শ্রমিকেরা নিজ নিজ বাগানে অবস্থান কর্মসূচি পালন করেন।
একই দাবিতে শুক্রবার ১৪তম দিনের মতো কর্মবিরতি পালন করেন সিলেট ভ্যালির ২৩টি বাগানের চা-শ্রমিকেরা। গতকালও ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল। তবে ছিল না কোনো বিক্ষোভ কর্মসূচি।
চা-বাগানের শ্রমিকেরা বর্তমানে দৈনিক মজুরি পান মাত্র ১২০ টাকা। কয়েক মাস ধরে মালিকপক্ষের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও মজুরি বাড়ানো হয়নি। সম্প্রতি নিত্যপণ্যসহ সবকিছুর দাম বাড়ায় শ্রমিকদের অবস্থা অসহনীয় পর্যায়ে পৌঁছে। এ প্রেক্ষাপটে ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সারা দেশের দেড় শতাধিকা চা-বাগানের শ্রমিকেরা। মাঝখানে দুদিন বিরতি দিয়ে পুরোদমে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন তাঁরা।
শ্রম অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও মালিকপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের কয়েক দফা বৈঠক হয়। এতে দুই দফায় মাত্র ২৫ টাকা বাড়িয়ে মজুরি ১৪৫ টাকা করার প্রস্তাব করা হয়, যা স্বাভাবিকভাবেই প্রত্যাখ্যান করেন শ্রমিক নেতারা।
এদিকে, শ্রমিকদের একটা অংশ চা-বাগানের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সিদ্ধান্তের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিডিও বার্তার মাধ্যমে জানানোর দাবি জানিয়েছেন, যাতে তাঁরা নিশ্চিত হতে পারেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য মনিরুজ্জামানকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। ওই বছরের ৩১ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁকে অবমুক্ত করা হলেও ২০২৪ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেনন
২২ মিনিট আগে
অর্থ সংকটে পরিবেশ নিয়ে নতুন করে কোনো সরকারি অর্থায়নে প্রকল্প হচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তবে আগের প্রকল্পগুলোর মধ্যে যেগুলোর কাজ ৫০ শতাংশের বেশি এগিয়েছে, সেগুলো চালিয়ে নেওয়া হচ্ছে। আর যেগুলোর কাজ ৩০ শতাংশের কম ছিল, সেগুলো বন্ধ করে দ
৩৯ মিনিট আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতার নামই হচ্ছে সাংবাদিকতা। যদি ক্ষমতাকে প্রশ্ন করা না যায়, তাহলে সাংবাদিকতা হয় না। আর যত বেশি প্রশ্ন, গণতান্ত্রিক সরকার তত বেশি প্রশ্নের উত্তর...
১ ঘণ্টা আগে
দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি আরও বলেন, ক্ষেত্রবিশেষে বিতরণপ্রক্রিয়ার কিছু সমস্যা আছে, এই সাময়িক সমস্যা দূর করতে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।
১ ঘণ্টা আগে