
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে শুক্রবার এক পোস্টে এ অভিনন্দন জানান মালদ্বীপের প্রেসিডেন্ট।
পোস্টে মোহাম্মদ মুইজ্জু লেখেন, ‘বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিশাল জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন।’
মালদ্বীপের প্রেসিডেন্ট আরও লেখেন, ‘মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতা আরও এগিয়ে নিতে এবং গভীর করতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। আমি নিশ্চিত যে আসছে বছরগুলোয় আমাদের অংশীদারত্ব আরও জোরদার হবে এবং এর পরিধি বাড়বে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যৌথ ছবি নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক খান। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস নোটে তিনি এ কথা জানান...
২ ঘণ্টা আগে
আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডিদের (এলজি) অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা’ সভায় এসব কথা বলেন মীর শাহে আলম।
৩ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনীতির কেন্দ্র এশিয়ার দিকে সরে আসছে। এশিয়ার এই উত্থান বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছে। তবে এ সুযোগ কাজে লাগাতে হলে এশিয়ার আঞ্চলিক সরবরাহশৃঙ্খল ও বাজারের সঙ্গে বাংলাদেশকে আরও নিবিড়ভাবে যুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়াল
৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশের সম্পর্ক শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, দুই দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও আস্থাই এ সম্পর্ককে বিশেষ করে তুলেছে...
৩ ঘণ্টা আগে