জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা অতি দ্রুত সেবাগ্রহীতার কাছে পৌঁছাতে রেসপন্স টাইম আরও কমিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
আজ সোমবার সকালে রাজধানীর আব্দুল গনি রোডে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যালয় পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন।
এ সময় বাংলাদেশ পুলিশের টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের (টিঅ্যান্ডআইএম) অতিরিক্ত আইজি ওয়াই এম বেলালুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
আইজিপি ময়নুল ইসলাম বলেন, জনগণ যাতে দ্রুততম সময়ে জরুরি সেবা পায় তা নিশ্চিত করতে হবে। সেবা প্রদানকারীদের জবাবদিহি নিশ্চিত করা হবে। বাংলাদেশ পুলিশের সেবাসমূহের মধ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ জনগণের কাছে অত্যন্ত গ্রহণীয়। দেশের জনগণ সাদরে সেবাটি গ্রহণ করেছেন।
সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য নির্দেশ দেন আইজিপি। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ধরনের অ্যাপস ও প্ল্যাটফর্মের মাধ্যমে ৯৯৯-এর সেবার পরিধি বাড়ানোর আহ্বান জানান আইজিপি।
জনগণকে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা দিতে ২০১৭ সালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু করা হয়। প্রতিষ্ঠার পর থেকে গত আগস্ট পর্যন্ত ৯৯৯-এ ৫ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ৪৩১টি কল আসে। সেবা প্রদানযোগ্য কলের মধ্যে ৮৩.০৮ ভাগ পুলিশি সেবা, ৮. ১৫ ভাগ ফায়ার সার্ভিস এবং ৮.৭৮ ভাগ অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীতে মোটরসাইকেল মেকানিক মো. নয়ন মিয়া হত্যার আলাদা ঘটনাস্থল দেখিয়ে আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছে। একটি মামলা করেছেন তাঁর শ্বশুর, অন্যটি তাঁর বাবা। শ্বশুরের করা মামলায় ঘটনাস্থল অসত্য উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে মোহাম্মদপুর থানার পুলিশ।
৬ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিল সংসদে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশেষ কমিটি। তবে গণভোটের অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে উল্লেখ করে তা বিল আকারে সংসদে উত্থাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে আপত্তি তুলেছে বিরোধী দল জামায়াতে ইসলামী।
৮ ঘণ্টা আগে
সরবরাহে ঘাটতি খুব সামান্য। মজুত নিয়েও আপাতত বড় দুশ্চিন্তার কোনো কারণ নেই। এরপরও সারা দেশের তেলের পাম্পগুলোতে এক মাস ধরে যেন ‘হাহাকার’ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট মহল ও বিশ্লেষকেরা বলছেন, মূলত দুর্বল পরিকল্পনা, তথ্যের ঘাটতি, ব্যবসায়ী ও ভোক্তাপর্যায়ে কিছু মজুতদারিতে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
৯ ঘণ্টা আগে
কিছুক্ষণ পর ২৫-৩০ জন পুলিশ ওই চায়ের দোকানের সামনে আসে। কিছু পুলিশ সদস্য উচ্চস্বরে বলছিলেন—‘সবাইকে ক্রসফায়ার করে দে’। চায়ের দোকানের শাটার খুলে পুলিশ তাঁদের টেনেহিঁচড়ে বের করে হাতের অস্ত্র দিয়ে বেধড়ক পেটায়...
১০ ঘণ্টা আগে