
ট্রেনের অগ্রিম টিকিট কাটতে প্রতিদিন সকাল ৮টায় শুরু হয় অনলাইন যুদ্ধ। আজ শনিবার দেওয়া হচ্ছে আগামী ২৫ মার্চের টিকিট। আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হলে দেখা যায়, সাড়ে ৮টার মধ্যে রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইটে টিকিটের জন্য ৭৩ লাখ বার চেষ্টা করা হয়েছে।
রেলওয়েই সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত অনলাইনে ঢাকা থেকে ৯ হাজার ৪০০টি টিকিট বিক্রি হয়েছে। এরপর সকাল সাড়ে ৮টার মধ্যে ১২ হাজার ১২টি টিকিট বিক্রি হয়েছে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টা ট্রেনের প্রায় ১৫ হাজার ৭৭৩টি বিক্রি শুরু হয়। সকাল ১০টার মধ্যে বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে।
এদিকে নুর আলম সিদ্দিক নামের এক ব্যক্তি ‘বাংলাদেশ রেলওয়ে হেল্প লাইন’ নামক একটি ফেসবুক পেজের পোস্টে লিখেছেন, ‘স্বাধীন বাংলাদেশের চিত্র। সকাল ৭টা ৫৯ থেকে ট্রাই করে ৮টা ৩ মিনিটে দেখি সব টিকিট বুক হয়ে গেছে। যত বার ট্রাই করেছি, দেখায় টিকিট নেই। আজকেও ঢাকা টু জয়পুরহাট ট্রেনের টিকিট নিতে পারিনি।’
আজ শনিবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে অনলাইনে। এ সময় ২৩টা ট্রেনের ১৭ হাজার ৪৮৪টি টিকিট বিক্রি হবে।
গতকাল শুক্রবার ২৪ মার্চের অগ্রিম টিকিট কাটতে ওয়েবসাইটে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে প্রায় ২০ লাখ হিট হয়েছিল।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৬ মার্চ বিক্রি করা হবে ২৬ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে।

তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
২ ঘণ্টা আগে
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি কার্যকর হবে।
২ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় ও কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও এর গঠনপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে