Ajker Patrika

তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ায় রুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৩৬
তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ায় রুল
ফাইল ছবি

তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

এ ছাড়া বিদেশযাত্রায় বাধার প্রেক্ষাপটে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বরাবর করা অভিযোগ নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।

তিন নারীর করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই রুলসহ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ।

আইনজীবী ইশরাত হাসান বলেন, বৈধ পাসপোর্ট, ভিসা ও উড়োজাহাজের টিকিট থাকা সত্ত্বেও ওই তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়। তাঁদের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা বা অন্য কোনো আইনগত প্রতিবন্ধকতা ছিল না। যার কারণে রিট করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত