
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, তাঁদের সন্তান ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১২৪টি ব্যাংক হিসাবে থাকা ৫৭৮ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশনা দেন। একই সঙ্গে তাঁদের ফ্ল্যাট-জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান।
দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এই আবেদন করেন। আবেদন থেকে দেখা যায়, বিভিন্ন ব্যাংকে শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ সিদ্দিক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্ট, বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘর, সূচনা ফাউন্ডেশন, আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্ট, শফিক আহমেদ সিদ্দিক, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন তহবিল, আওয়ামী লীগের সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ও বাংলাদেশ আওয়ামী লীগের নামে এসব ব্যাংক হিসাব রয়েছে, যা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচার অভিযোগের অনুসন্ধান চলছে। দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, এসব ব্যাংক হিসাবে রাখা অর্থ যেকোনো মুহূর্তে তাঁরা হস্তান্তর/স্থানান্তর করতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এবং দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে এগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
জমি ও ফ্ল্যাট ক্রোক
জমি ও ফ্ল্যাট সম্পর্কে দুদকের আবেদনে দেখা যায়, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ধানমন্ডি আবাসিক এলাকার ১৬ কাঠা জমিসহ সুধা সদন নামে যেই ভবন, যার পরিচিত মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা, টিউলিপ সিদ্দিকের নামে গুলশানের ৭১ নম্বর রোডের ইস্টার্ন হারমনি ভবনের একটি ফ্ল্যাট, যার মূল্য ৪৩ লাখ ২৪ হাজার ৯২০ টাকা, শেখ রেহানার নামে গাজীপুরের কালিয়াকৈর মৌজায় ১০ শতাংশের দুটি জমি, যার মূল্য ১১ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা এবং সেগুনবাগিচার ইস্টার্ন বেলার একটি ফ্ল্যাট, যার মূল্য ১৮ লাখ ১৪ হাজার ৯০০ টাকা এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের গুলশানের চারটি ফ্ল্যাট, যার মোট মূল্য ৪ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকা ক্রোক করা হয়েছে।
স্থাবর এসব ক্রোকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা স্থাবর এসব সম্পত্তি যেকোনো সময় বিক্রি, হস্তান্তর ও স্থানান্তর করতে পারেন বলে দুদক জানতে পেরেছে। যাতে বিক্রি, হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সে জন্য ক্রোক করা প্রয়োজন।
একই আপিলে এসব সম্পত্তি তত্ত্বাবধানের জন্য রিসিভার নিয়োগের আবেদন করা হয়। আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেখ হাসিনাসহ সাতজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন একই আদালত। অন্যরা হলেন—জয়, পুতুল, শেখ রেহানা এবং তাঁর কন্যা টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান সিদ্দিক।
দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে প্রায় ৫৯ হাজার কোটি টাকা লোপাট/আত্মসাতের অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানকালে তারা বিদেশে গেলে অনুসন্ধানকাজ ব্যাহত হবে। এ কারণে তাঁদের বিদেশগমন রহিত করা প্রয়োজন।

তুরাগ নদ থেকে দুই দিনে উদ্ধার হওয়া তিন লাশের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তার অঙ্গসংগঠনের মিছিল সম্পৃক্ত নয় বলে দাবি করেছে পুলিশ। আজ রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঢাকা জেলা পুলিশ পৃথক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। প্রথমে বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি)...
৪৩ মিনিট আগে
সুদকে বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি সেখানে চালু করার সুন্দর একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ এই জাকাতভিত্তিক অর্থনীতি করার ও সুদকে বন্ধ করার চেষ্টা করছে। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার ও পাকিস্তান। আমি বাংলাদেশকেও মনে করি...
১ ঘণ্টা আগে
পুলিশ প্রশাসনের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদগুলোয় বড় ধরনের রদবদল করেছে সরকার। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও হাইওয়ে পুলিশের নতুন প্রধানসহ ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোশাররফ হোছাইনকে...
১ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডের স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, হসপিটালিটি ও নির্মাণ খাতসহ বিশেষায়িত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা...
২ ঘণ্টা আগে