
জানুয়ারি–জুলাই এই সাত মাসে সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা গত বছরের চেয়ে এ বছর বেড়েছে। এই রোগে মৃত্যুর সংখ্যাও গত বছরের চেয়ে এ বছর বেশি।
আজ রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদনে গত বছরের প্রথম সাত মাস এবং এ বছরের ১৯ জুলাই (গতকাল শনিবার) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরা হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. সাইফুল ইসলাম মজুমদারের সই করা প্রতিবেদনে বলা হয়, এ বছরের জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত দেশে ১৬ হাজার ৭৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। অন্যদিকে গত বছরের জানুয়ারি-জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৬ হাজার ৩২০ জন। গত বছরের তুলনায় এ বছরের প্রতি মাসেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি দেখা গেছে।
একইভাবে মৃত্যুর সংখ্যাও গত বছরের তুলনায় বেশি। চলতি বছরের ১৯ জুলাই পর্যন্ত ৬২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত বছরের জানুয়ারি-জুলাই পর্যন্ত এই রোগে মৃত্যু হয় ৫৬ জনের।
আজও ৪২৯ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ দিন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, ঢাকা বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন এবং রংপুর বিভাগে ছয়জন নতুন রোগী ভর্তি হয়।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে সারা দেশে ভর্তি রয়েছে ১ হাজার ২৬২ জন রোগী।
চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১৭ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয় ৬২ জনের।

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্যাপিত হবে। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল ৬টা ১মিনিটে...
৭ মিনিট আগে
চলতি বছরের জুলাই মাসে ৩৬টি ঘটনায় ৫৫ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ সব ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২১ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৯ জন এবং হুমকির সম্মুখীন হয়েছেন ৮ জন সাংবাদিক। ৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে এবং ৮টি মামলায় ১৪ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে...
৪৩ মিনিট আগে
‘জুলাই আমাদের হৃদয়ের একটি অংশ। এই আন্দোলনে যাঁরা বুকের তাজা রক্ত দিয়েছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের আত্মত্যাগের কারণেই দেশের সামনে পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে...
১ ঘণ্টা আগে
সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বাগেরহাটের শরণখোলা থানার রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে ২৫৫ জনকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়...
১ ঘণ্টা আগে