
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে ফরাসি ন্যাশনাল পুলিশ ও জেন্ডারমেরির সঙ্গে বাংলাদেশ পুলিশের দ্বিপক্ষীয় সহযোগিতা, বাংলাদেশের নির্বাচনপূর্ব নিরাপত্তা ইস্যু এবং বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের সামগ্রিক সক্ষমতা উন্নয়নের ধারাবাহিক কার্যক্রম তুলে ধরে আইজিপি বাহারুল আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের নিবিড় ও বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আইজিপি আরও বলেন, বিদেশি পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রটোকল নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও নিরাপত্তা ব্যবস্থাপনায় নিশ্চিন্তে তাঁদের দায়িত্ব পালন করতে পারবেন।
রাষ্ট্রদূত সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, অপরাধ তদন্ত, প্রশিক্ষণ প্রদান ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে উভয় দেশের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স নিরাপত্তা খাতে প্রযুক্তিগত সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়কে আরও সুসংহত করতে আগ্রহী।
এ ছাড়া বৈঠকে মানবাধিকার ও গণতান্ত্রিক পুলিশি ব্যবস্থার মূলনীতি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশকে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
১ ঘণ্টা আগে
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি কার্যকর হবে।
১ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় ও কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও এর গঠনপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে