বাংলাদেশ পুলিশের দুইজনকে অতিরিক্ত মহাপরিদর্শক ও পাঁচজনকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে। ৪৮ জন অতিরিক্ত পুলিশ সুপারকে এসপি পদে পদোন্নতি ও বদলি করা হয়েছে।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনে এ রদবদল ও পদোন্নতির কথা জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক কৃষ্ণপদ রায়কে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরে দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজারবাগ পুলিশ টেলিকমের উপপুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে পাঁচজন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শককে বদলি করা হয়েছে। তাঁরা হচ্ছেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মো. সাখাওয়াত হোসেনকে ট্যুরিস্ট পুলিশে বদলি, সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে অ্যান্টি টেররিজম ইউনিটে, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. আসাদ উল্লাহ চৌধুরীকে নৌপুলিশ, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক এনামুল কবিরকে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে এবং খাগড়াছড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মীর মোদ্দাছ্ছের হোসেনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে ১৬ জন অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে উপপুলিশ কমিশনার (এসপি) পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। অন্য প্রজ্ঞাপনে ৩২ জন চলতি দায়িত্বে থাকা পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন দেখুন: প্রজ্ঞাপন (১), প্রজ্ঞাপন (২), প্রজ্ঞাপন (৩), প্রজ্ঞাপন (৪)

ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ করে সব এলাকায় পণ্
৩৬ মিনিট আগে
এডিস মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও প্রতি পরিবারকে সপ্তাহে দুই দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪২ মিনিট আগে
পুলিশ কাজ করতে গেলে পদে পদে যদি বাধাগ্রস্ত হয়, তাহলে মনোবল একটু দুর্বল হয়ে যায়। দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করা হলে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে না। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো পুলিশ সদস্য সন্ত্রাসী বা বিপথগামী ব্যক্তির দ্বারা আক্রান্ত হলে...
১ ঘণ্টা আগে
পরিকল্পনা কমিশনের সদস্য ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
১ ঘণ্টা আগে