বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম বার্ষিক দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ হয়। সংলাপে মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম বাড়ানো, প্রতিরক্ষা বাণিজ্য এবং সামরিক সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ের ওপর জোর আরোপ করা হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। যুক্তরাষ্ট্রের পক্ষে এই সংলাপে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক ও সামরিকবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০১২ সালে যাত্রা শুরু করে ধারাবাহিকভাবে চলতে থাকা এই দ্বিপক্ষীয় সংলাপ বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা খাতে আমাদের ক্রমবর্ধমান সম্পর্কই প্রতিফলিত করে। পাশাপাশি এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির প্রতি আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষা তুলে ধরে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের প্রতিনিধিদলের বৈঠকে মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম বাড়ানো, প্রতিরক্ষা বাণিজ্য, শান্তিরক্ষা মিশন, সামরিক সহযোগিতা বাড়ানো, সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি দুই দেশের প্রতিনিধিদলের সদস্যরা সামুদ্রিক নিরাপত্তা এবং অন্যান্য আঞ্চলিক ইস্যু নিয়েও কথা বলেছেন।
বৈঠকের আগে ঢাকার মার্কিন দূতাবাসের তরফ থেকে বলা হয়—ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবারিত, শান্তিপূর্ণ রাখা এবং এর নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের। নবম বার্ষিক দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপ প্রসঙ্গে দূতাবাস জানায়, এই বার্ষিক, বেসামরিক আয়োজনে অন্যান্য বিষয়ের পাশাপাশি আঞ্চলিক সমস্যা, নিরাপত্তা ও মানবাধিকার, সামরিক সহযোগিতা, নিরাপত্তা সহায়তা ও সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনা হবে।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে দেড় শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমি তো একা খাব না। আমি তো ১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই। আমি সবাইকে নিয়ে খেতে চাই। তারপরও ধন্যবাদ প্রস্তাবটি দেওয়ার জন্য।’
২৬ মিনিট আগে
বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নজরদারির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া...
১ ঘণ্টা আগে
জ্বালানি ও গ্যাস-সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য ২০২৭ সালে কিছুটা স্বস্তি, ২০২৮ সালে আরও বেশি স্বস্তি ও ২০৩০ সালের মধ্যে দেশে জ্বালানিসংকটমুক্ত পরিস্থিতি তৈরি করা।
১ ঘণ্টা আগে
আন্তমন্ত্রণালয় সহযোগিতার মাধ্যমে সার্ভিস ডেলিভারি, ম্যাট্রিক্স, পলিসি ব্রিফ এবং ট্রাকার তৈরি করে সরকারের পরিকল্পনা, বাজেট প্রণয়ন, সেবা পরিবীক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা)...
১ ঘণ্টা আগে