
সরকার অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় বাংলাদেশের নাগরিকদের জন্য ই-পাসপোর্ট সেবা শুরু করবে। আগামীকাল রোববার সিডনিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দপ্তরে এ সেবার উদ্বোধন করা হবে।
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার রোববার অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবার সূচনা করবেন বলে মিশনের এক কূটনীতিক আজকের পত্রিকাকে জানিয়েছেন।
এ সপ্তাহেই অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায়ও ই-পাসপোর্ট কার্যক্রমের প্রস্তুতি শুরু হবে বলে ঢাকায় পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তা জানান। ক্যানবেরায় পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে আগামী সপ্তাহ থেকে।
এ ছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত হাইকমিশনে চলতি বছরই ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হবে বলে সেখানে হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হাইকমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত কুয়ালালামপুরে মেশিন রিডেবল পাসপোর্টের প্রায় ১ লাখ ২৫ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রায় ৯৪ হাজার পাসপোর্টের আনুষঙ্গিক কাজ শেষ হয়েছে। ডেলিভারি দেওয়া হয়েছে প্রায় ৫২ হাজার। আর ২৫ হাজার পাসপোর্ট ঢাকায় পাসপোর্ট অধিদপ্তরে ছাপার জন্য প্রক্রিয়াধীন।
ঢাকায় ছাপার কাজ প্রায় ২৫ দিন বন্ধ থাকায় পাসপোর্ট দিতে দেরি হয়েছে স্বীকার করে হাইকমিশন জানায়, সম্প্রতি ছাপার জটিলতার অবসান হয়েছে।

আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠন, পেশাদার শিল্পী তৈরি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় খসড়া নীতিমালা পর্যালোচনা সভা হয়েছে। সভায় বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে নীতিমালার কাঠামো, প্রশিক্ষণ ও শিল্পী নির্বাচন নিয়ে মতামত দেন...
৫ ঘণ্টা আগে
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বুন্দেসট্যাগ সদস্য মি. নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধিদলে মি. গেরোল্ড ওটেন, মি. জোহান সাথফ, মিজ উলে শাউস এবং ড. রুডিগার লোটজ ঢাকায় নিযুক্ত জার্মান
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে জার্মান সংসদীয় প্রতিনিধিদলের বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, নির্বাচনী প্রক্রিয়া, সংসদীয় কূটনীতি, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে...
৫ ঘণ্টা আগে
আওয়ামী লীগের দেড় দশকে শতাধিক মানুষকে গুম-খুন ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেন ওসমানী। তিনি বর্তমানে খুলনাতে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডেপুটি এক্সাম কন্ট্রোলার হিসেবে কর্মরত।
৬ ঘণ্টা আগে