
মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ–আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব–১১। এ ছাড়া তাঁর আরও চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব সদর দপ্তরের আইন ও গনমাধ্যম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
সিদ্ধিরগঞ্জ থানা–পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন (ধারালো দাঁতযুক্ত ও দুই পাশে হাতলবিশিষ্ট) উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন– মিয়ানমারের আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা, হাসান (১৫) ও মনিরুজ্জামান (২৪)।
প্রেপ্তারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে এফআইআর (নং ২৯) করেছে। মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সদস্যরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা, ধারালো চাকু ও চেইন উদ্ধার করা হয়।

দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং সংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী ও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে।
১ ঘণ্টা আগে
ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন হতে চলেছে।
২ ঘণ্টা আগে
ঢাকা কারা অধিদপ্তরের জেলার (লজিস্টিক অ্যান্ড মিডিয়া) মো. মাসুদ হাসান জুয়েল বলেন, সারা দেশে শিগগিরই কারাবন্দীরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন। এ ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা হবে।
২ ঘণ্টা আগে
আমেরিকার কাছ থেকে বোয়িং কেনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বোয়িং কিনতে হবে এটা কেউ চাপিয়ে দিচ্ছে না। চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে আরও কেনা হবে।
২ ঘণ্টা আগে