
সাবেক সংসদ সদস্য ও দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ জানাজায় ইমামতি করেন।
এর আগে পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সাবেক এমপি ফজলুল হকের ছেলে। বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও চাঁদপুরবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় তিনি বলেন, জি এম ফজলুল হক ছিলেন সৎগুণের অধিকারী এবং দেশের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেছেন।
মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার। এরপর জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজায় জাতীয় সংসদের সংসদ সদস্যরা, সার্জেন্ট অ্যাট-আর্মসসহ সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিনি গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, জি এম ফজলুল হক ১৯৯৬ ও ২০০১ সালে অনুষ্ঠিত ৭ম ও ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং শিল্প-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পেতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মৃত শিশুদের মায়েদের বক্তব্য ছাড়া পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব নয়।
১ ঘণ্টা আগে
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান...
৩ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
৭ ঘণ্টা আগে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
৮ ঘণ্টা আগে