
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব বিপ্লব বড়ুয়াসহ পরিবারের চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
অন্য যাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁরা হলেন—বিপ্লব বড়ুয়ার স্ত্রী সোমা বড়ুয়া, বিপ্লব বড়ুয়ার ভাই বিদ্যুৎ বড়ুয়া ও বিদ্যুৎ বড়ুয়ার স্ত্রী অগ্নি বড়ুয়া।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা দিয়েছেন বলে জানান দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
এর আগে চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
দুদকের আবেদনে বলা হয়েছে, বিপ্লব বড়ুয়া ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতির মাধ্যমে ব্যাপক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তাঁদের ব্যাংক হিসেবে অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধানকালে দুদক জানতে পেরেছে, অভিযোগ সংশ্লিষ্টরা যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন।
আবেদনে আরও বলা হয়েছে, তাঁরা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

স্টিভেন রড্রিগেস বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং এ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে ইউএনডিপি বা জাতিসংঘের অন্যান্য সংস্থা কীভাবে আরও সহায়তা করতে পারে, তা নিয়েও কথা হয়েছে। তবে কমিশন কখন ও কোথায় সহায়তা নেবে, সে সিদ্ধান্ত সম্পূর্ণ
৩০ মিনিট আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নতুন বেতনকাঠামো অবশেষে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক হয়।
৪০ মিনিট আগে
সৌদি আরবে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একজনের কাছ থেকে নেওয়া হয় ছয় লাখ টাকা। তবে নির্ধারিত চাকরি না দিয়ে তাঁকে আটকে রেখে অতিরিক্ত টাকা দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।
১ ঘণ্টা আগে
সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।
১ ঘণ্টা আগে