নির্বাচন আয়োজনের জন্য ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের তথ্য চেয়ে স্থানীয় সরকার বিভাগের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার সীমানা ও ওয়ার্ড বিন্যাস দ্রুত সম্পন্ন করার নির্দেশও দিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিবকে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পৃথক চারটি চিঠি পাঠায়।
ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ-সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ধারা ৮ অনুযায়ী পরিষদের প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর পর্যন্ত এর মেয়াদ কার্যকর থাকবে। একই আইনের ধারা ২০ অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এ কারণে সংশ্লিষ্ট পরিষদগুলোর শপথ গ্রহণ ও প্রথম সভার তারিখ নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে। পাশাপাশি যেখানে প্রয়োজন সেখানে সীমানা ও ওয়ার্ড বিন্যাসের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
সিটি করপোরেশনের তথ্য চেয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৬ অনুযায়ী প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর পর্যন্ত করপোরেশনের মেয়াদ কার্যকর থাকবে। একই আইনের ধারা ৩৪ অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এ কারণে সিটি করপোরেশনগুলোর শপথ গ্রহণ ও প্রথম সভার তারিখও নির্বাচন কমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন-সংক্রান্ত সব তথ্য আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে।

পুলিশ কাজ করতে গেলে পদে পদে যদি বাধাগ্রস্ত হয়, তাহলে মনোবল একটু দুর্বল হয়ে যায়। দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করা হলে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে না। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো পুলিশ সদস্য সন্ত্রাসী বা বিপথগামী ব্যক্তির দ্বারা আক্রান্ত হলে...
১১ মিনিট আগে
পরিকল্পনা কমিশনের সদস্য ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
৩৫ মিনিট আগে
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী প্রতিভা জাগ্রত করতে স্কুল ও কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। নতুন উদ্ভাবন এবং তা বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নিতেও মন্ত্রণালয়কে সুপারিশ করে
২ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি। একই সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে নিয়োগের জন্য আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক...
২ ঘণ্টা আগে