
সাম্প্রতিক সময়ের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে যৌন সহিংসতা বেড়েছে। কিশোর-তরুণেরা এ ধরনের ভয়াবহ অপরাধে যুক্ত হয়ে যাচ্ছে। ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ও আত্মহত্যার প্রবণতা বেড়েছে। বিচারহীনতা বা বিচারের দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা হয়ে উঠেছে আরও বেপরোয়া। এতে ঘটনার সংখ্যা ও ভয়াবহতা ক্রমশ বাড়ছে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আজ মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা।
তিনি দেশের ১৫টি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নারী ও কন্যাশিশু নির্যাতনের চিত্র তুলে ধরেন।
রেখা সাহা জানান, চলতি বছরে ২ হাজার ৪৬৮ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ও আত্মহত্যার ঘটনাই ঘটেছে ৭১৩টি। এ ছাড়া যৌতুক, পারিবারিক নির্যাতন, হত্যা, বাল্যবিবাহ, যৌন নিপীড়ন, অপহরণ, সাইবার সহিংসতার মতো নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে নারী ও কন্যাশিশুরা।
এ বছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ‘সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমাণতা নিশ্চিত করুন’ স্লোগান নিয়ে ১৬ দিনের কর্মসূচি পালন করছে মহিলা পরিষদ।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উড়োজাহাজ কেনার ক্ষেত্রে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত
১৫ মিনিট আগে
ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া শুধু দেশনেত্রীই ছিলেন না, উনি একটি ইনস্টিটিউট। ম্যাডামের গণতান্ত্রিক চর্চা হচ্ছে দৃষ্টান্তমূলক উদাহরণ। ম্যাডাম দাঁড়ি টুপি এবং ভিন্নমতকে অনেক সম্মান করতেন।’
৪০ মিনিট আগে
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। অন্য এক মামলার তদন্ত করতে গিয়ে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনার সময় এই কানেকশন পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে সরকারি চাকরি বা বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে দেশের সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে সরকার। কোন ব্যক্তি মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি নিয়েছেন এবং কার সন্তান ওই সনদের সুবিধায় চাকরি পেয়েছেন, সে তথ্য চেয়ে সংশ্লিষ্ট
১ ঘণ্টা আগে