
ভারতের একটি বইয়ের ছবি দিয়ে দেশে ধর্ম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘আমাদের নতুন পাঠ্যবইয়ে ইসলাম ধর্মবিরোধী কোনো কিছু থাকার সুযোগ নেই। কারণ, আমরা নৈতিকতা শিক্ষায় বিশ্বাস করি। আর ধর্মীয় শিক্ষা সেই নৈতিকতার মূল স্তম্ভ।’
আজ শনিবার চট্টগ্রামের বায়েজিদে ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’-এর নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত দশম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘একটা অপশক্তি আছে, যারা অপপ্রচার চালাচ্ছে। তাদের আপনারা সবাই চিনেন। ভারতের একটি বইকে নিয়ে এই অপপ্রচার চালাচ্ছে, ওই বইটি সেখানেও চলে না। মূলত তারা মিথ্যাচার করে শুধু আমাদের দেশের শিক্ষাব্যবস্থাকে নষ্ট করতে চায়, দেশের স্থিতিশীল পরিবেশটাকেও নষ্ট করতে চায়।’
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. দীপু মনি আরও বলেন, ‘যারা বইয়ের ভুল শনাক্ত করেছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। নবম-দশম শ্রেণির বইয়ে কিছু ভুল শনাক্ত হয়েছে। এ বছর শিক্ষার্থীরা বইগুলো খুব মনোযোগ দিয়ে পড়েছে বলেই ভুলগুলো ধরা পড়েছে। আমি শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের এই মনোযোগ পাঠ্যবইগুলোর মান উন্নত করতে এবং আরও নির্ভুল করতে সহযোগিতা ও অনুপ্রাণিত করবে।’
চলতি মাসেই শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছে যাবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত বছর কাগজশিল্প বিরাট একটা সংকটের সম্মুখীন হয়েছে। কাগজের একটা বড় সংকট ছিল। ডলার পরিস্থিতির কারণে আমরা আমদানির দিকেও যেতে পারিনি। এরপরও সব শিল্পের সহযোগিতায় জানুয়ারির ১ তারিখ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ শতাংশ বই পৌঁছে দিতে পেরেছি। বাকি বইগুলো এ মাসের মধ্যেই আমরা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেব।’
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের আচার্য ও ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারের সভাপতিত্বে সমাবর্তনে উপস্থিত ছিলেন ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী লার্স রাসমুসেন, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইমেরিটাস অধ্যাপক জন এডওয়ার্ড সেক্সটন, দি ইউনিভার্সিটি অব টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. ফুজি, এশিয়ান উইমেন ইউনিভার্সিটির উপাচার্য ড. রুবানা হক প্রমুখ।
এ সময় বিশ্বব্যাপী উচ্চশিক্ষার প্রসারে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক জন এডওয়ার্ড সেক্সটনকে ডক্টরস অব হিউম্যান লেটার্সে ভূষিত করা হয়। এ ছাড়া অধ্যাপক সুনীল অমৃত, যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক রেণু ধাওয়ান ও আনন্দ ধাওয়ান, জার্মানির গোটিনজেন বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ধর্মের অধ্যাপক রুপা বিশ্বনাথকে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিশেষ সম্মানীয় অধ্যাপক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিন বছর পরে আয়োজিত সমাবর্তনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল ব্যাপক। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশসহ এশিয়ার ১৯টি দেশের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ৪৮৬ জন শিক্ষার্থীকে স্নাতকের সনদ তুলে দেওয়া হয়। সমাবর্তনে ২০২০,২০২১ ও ২০২২ সালের স্নাতক শিক্ষার্থী, শিক্ষক-কর্মীরা ছাড়াও দেশ-বিদেশের অতিথিসহ প্রায় দেড় হাজার অতিথি অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আজ বেইজিং স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩ টা) ঐতিহাসিক গ্রেট হলে বৈঠকে বসেছেন। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক ১৫টি সমঝোতা স্মারক সই হবে।
৪ মিনিট আগে
ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত।
১৪ মিনিট আগে
দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি এবং জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী তফসিলভুক্ত ও অন্যান্য নৃ-গোষ্ঠীসহ তাদের মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন বলে জাতীয় সংসদে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
১ ঘণ্টা আগে
সংসদে নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, প্রস্তুত তালিকা অনুযায়ী দেশে নদীর সংখ্যা ১ হাজার ৪১৫টি। তিনি জানান, নদী রক্ষা কমিশন আইন সংশোধনের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত ২১ হাজার ৯৮৮ জন অবৈধ নদীদখলদারের তথ্য এবং নৌপথের নাব্যতা পরিস্থিতিও তুলে ধরা হয়।
১ ঘণ্টা আগে