
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীন মারা গেছেন। আজ শুক্রবার সকাল ৬টায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অধ্যাপক আবদুল মতীনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন ঢাবির দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হারুন রশীদ।
অধ্যাপক হারুন রশীদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক করোনায় আক্রান্ত হয়ে আজ সকাল ৬টায় মৃত্যুবরণ করেছেন। তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান তিনি।
তিনি আরও বলেন, ‘সুগভীর পাণ্ডিত্য ও মৌলিক দার্শনিক চিন্তার অধিকারী এই মহান দার্শনিকের মৃত্যুতে বাংলাদেশের দর্শনচর্চার ইতিহাস সমৃদ্ধ একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। দর্শন পরিবারে গভীর শূন্যতা সৃষ্টি হলো। সর্বোপরি বাংলাদেশের জ্ঞানচর্চা ও বৌদ্ধিক পরিমণ্ডলে অপূরণীয় ক্ষতি হলো। অধ্যাপক ড. আবদুল মতীনের মতো মানুষের মৃত্যু নেই, হতে পারে না। তাঁর কর্ম ও কীর্তির মধ্য দিয়ে যুগ যুগ ধরে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।’

শিল্পে গ্যাস-সংকট ঠেকাতে সরকার নতুন এলএনজি টার্মিনাল স্থাপনসহ ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের...
২ মিনিট আগে
ছবি ছাড়া শুধু বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার শুনানি শেষে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের বেঞ্চ এ রায় দেন। এর ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়‘ শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষাব্যবস্থায় পড়া ও লেখার প্রথাগত অনুশীলনে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের ভাষা শেখার চারটি মৌলিক দক্ষতার ওপর সমান জোর দেওয়া হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
৩ ঘণ্টা আগে