
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি নিয়মিত দলীয় কার্যালয়ে আসতে চান, তবে এ জন্য সড়ক বন্ধ করে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।
আজ শনিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে পৌঁছালে বিপুলসংখ্যক নেতা-কর্মী তারেক রহমানকে স্বাগত জানান। পরে কার্যালয়ের ব্যালকনিতে এসে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের চেষ্টা করতে হবে, সবকিছু যেন স্বাভাবিক থাকে। আমি অফিসে আরও আসব, তবে রাস্তা বন্ধ করা যাবে না। মানুষের চলাফেরা বাধাগ্রস্ত করা যাবে না।’ তিনি নেতা-কর্মীদের দ্রুত সড়ক ফাঁকা করে দেওয়ার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘দলীয় কার্যালয়ে এলে সাংগঠনিক কাজ করা যাবে এবং নেতা-কর্মীদের সঙ্গে দেখা করা সম্ভব হবে। আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারব, না থাকলে পারব না।’
নেতা-কর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে, আইনশৃঙ্খলার ভেতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে।’ তিনি বলেন, দেশে নানা সমস্যা রয়েছে—এসব বিষয়ে মানুষকে বোঝাতে হবে এবং তাদের ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। তাই কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন মানুষের কষ্ট বা অসুবিধা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াতের সুবিধায় তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে পাঁচটি ট্রেনের অফ ডে (সাপ্তাহিক বিরতি) প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া যাত্রীদের চাপ সামলাতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ ও পশ্চিমাঞ্চলে ৬টি ব্রডগেজ কোচ যুক্ত করা হবে।
৫ মিনিট আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
১৫ মিনিট আগে
জুলাই জাদুঘর শুধু বাংলাদেশিদের জন্য নয়, সারা বিশ্বের প্রত্যেক নাগরিকের জন্যই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী স্টিভেন কোলেট। তিনি আরও বলেছেন, ‘জুলাই জাদুঘর আমার দেখা সবচেয়ে হৃদয়স্পর্শী জাদুঘর।’
৩২ মিনিট আগে
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্থগিত হওয়া দুই ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি জানা যাবে আগামীকাল সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায়।
৩৮ মিনিট আগে